রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ | ৯ কার্তিক, ১৪৩৩ | ১৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:০৪:০৫
শিরোনাম
● বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ● ২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ ● গিয়ারে ত্রুটি: হোন্ডার ৯৪ বাইক প্রত্যাহারের ঘোষণা সৌদির ● অন্যের নামে জমি রেকর্ড হলে নিজের নামে করবেন যেভাবে ● ফের চালু হচ্ছে সেন্টমার্টিন, পর্যটকদের দিতে হবে এবার পরিবেশ ফি ● বিভিন্ন মাদরাসায় সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যা বললেন আজহারী ● হুথি হামলায় বন্ধ হওয়ার পর ফের ফ্লাইট চালু করতে প্রস্তুত রিয়াদ বিমানবন্দর ● ক্যাথলিক গির্জায় যৌন নিপীড়ন: ১৩০০ ভুক্তভোগীকে ৮০ কোটি ডলারের বেশি ক্ষতিপূরণ ● ৫৩ বছরেও যেভাবে নিজেকে ফিট রাখেন মালাইকা ● তিন কোটি টাকার স্বর্ণালংকারসহ মুয়াল্লিম আটক ● বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ● ২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ ● গিয়ারে ত্রুটি: হোন্ডার ৯৪ বাইক প্রত্যাহারের ঘোষণা সৌদির ● অন্যের নামে জমি রেকর্ড হলে নিজের নামে করবেন যেভাবে ● ফের চালু হচ্ছে সেন্টমার্টিন, পর্যটকদের দিতে হবে এবার পরিবেশ ফি ● বিভিন্ন মাদরাসায় সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যা বললেন আজহারী ● হুথি হামলায় বন্ধ হওয়ার পর ফের ফ্লাইট চালু করতে প্রস্তুত রিয়াদ বিমানবন্দর ● ক্যাথলিক গির্জায় যৌন নিপীড়ন: ১৩০০ ভুক্তভোগীকে ৮০ কোটি ডলারের বেশি ক্ষতিপূরণ ● ৫৩ বছরেও যেভাবে নিজেকে ফিট রাখেন মালাইকা ● তিন কোটি টাকার স্বর্ণালংকারসহ মুয়াল্লিম আটক

ভক্তদের জন্য ফের দুঃসংবাদ বয়ে আনলেন নেইমার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৫:৫৯
শেয়ার: mail
ভক্তদের জন্য ফের দুঃসংবাদ বয়ে আনলেন নেইমার

ভক্তদের ফের দুঃসংবাদ দিলেন নেইমার জুনিয়র। আগামী দুই ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে ব্রাজিলিয়ান তারকাকে। শনিবার (২৪ অক্টোবর) ঘরের মাঠে বাহিয়ার বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় সান্তোস। বিরতির পর মাঠে ফেরার আগে প্রতিপক্ষের মিডফিল্ডার রদ্রিগো নেস্তরের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান ব্রাজিলিয়ান তারকা।

একপর্যায়ে মুখ ঢেকে তর্ক করায় ভিডিও সহকারী রেফারির (ভিএআর) সহায়তা নিয়ে তাঁকে লাল কার্ড দেখান রেফারি। ম্যাচের প্রথমার্ধেই নেস্তরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে হলুদ কার্ড দেখেছিলেন নেইমার। ফলে এই লাল কার্ডের কারণে এক ম্যাচ এবং তৃতীয় হলুদ কার্ডের শাস্তি হিসেবে আরেক ম্যাচ, সব মিলিয়ে দুই ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।

বিরতির পরও নেস্তরকে উদ্দেশ করে একের পর এক মন্তব্য করতে থাকেন সান্তোসের ১০ নম্বর জার্সিধারী। পরে তর্কের সময় মুখ ঢেকে কথা বলেন নেইমার। বাহিয়ার মিডফিল্ডার বিষয়টি রেফারিকে জানান। এরপর ভিএআরের সহায়তা নিয়ে ‘ভিনি জুনিয়র রুল’-এর আওতায় নেইমারকে সরাসরি লাল কার্ড দেখানো হয়।

মাঠ ছাড়ার সময়ও উত্তেজনা কমেনি নেইমারের। নেস্তরের সঙ্গে ফের সংঘর্ষে জড়ানোর চেষ্টা করেন তিনি। পরে ক্যামেরার সামনে এসে এ ঘটনা নিয়ে কথা বলেন সান্তোসের তারকা। তাঁর দাবি, নেস্তর অসৎ উদ্দেশ্য নিয়ে আচরণ করেছেন।

ম্যাচে সান্তোসের হয়ে লুয়ান পেরেস বলের লড়াইয়ে ভালো করেন। পরে বেনজামিন রোলহেইসারের ক্রস থেকে আক্রমণে উঠে গোলও করেন তিনি। তবে নেইমার লাল কার্ড দেখার পর ১০ জনের দলে পরিণত হয় সান্তোস। তারপরও লড়াই চালিয়ে যায় স্বাগতিকেরা এবং শেষ পর্যন্ত ১-১ ড্রয়ে এক পয়েন্ট আদায় করে নেয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৫ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ভক্তদের জন্য ফের দুঃসংবাদ বয়ে আনলেন নেইমার

বিস্তারিত কমেন্টে