রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ | ৯ কার্তিক, ১৪৩৩ | ১৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৪৭:৫৫
শিরোনাম
● বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ● ২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ ● গিয়ারে ত্রুটি: হোন্ডার ৯৪ বাইক প্রত্যাহারের ঘোষণা সৌদির ● অন্যের নামে জমি রেকর্ড হলে নিজের নামে করবেন যেভাবে ● ফের চালু হচ্ছে সেন্টমার্টিন, পর্যটকদের দিতে হবে এবার পরিবেশ ফি ● বিভিন্ন মাদরাসায় সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যা বললেন আজহারী ● হুথি হামলায় বন্ধ হওয়ার পর ফের ফ্লাইট চালু করতে প্রস্তুত রিয়াদ বিমানবন্দর ● ক্যাথলিক গির্জায় যৌন নিপীড়ন: ১৩০০ ভুক্তভোগীকে ৮০ কোটি ডলারের বেশি ক্ষতিপূরণ ● ৫৩ বছরেও যেভাবে নিজেকে ফিট রাখেন মালাইকা ● তিন কোটি টাকার স্বর্ণালংকারসহ মুয়াল্লিম আটক ● বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ● ২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ ● গিয়ারে ত্রুটি: হোন্ডার ৯৪ বাইক প্রত্যাহারের ঘোষণা সৌদির ● অন্যের নামে জমি রেকর্ড হলে নিজের নামে করবেন যেভাবে ● ফের চালু হচ্ছে সেন্টমার্টিন, পর্যটকদের দিতে হবে এবার পরিবেশ ফি ● বিভিন্ন মাদরাসায় সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যা বললেন আজহারী ● হুথি হামলায় বন্ধ হওয়ার পর ফের ফ্লাইট চালু করতে প্রস্তুত রিয়াদ বিমানবন্দর ● ক্যাথলিক গির্জায় যৌন নিপীড়ন: ১৩০০ ভুক্তভোগীকে ৮০ কোটি ডলারের বেশি ক্ষতিপূরণ ● ৫৩ বছরেও যেভাবে নিজেকে ফিট রাখেন মালাইকা ● তিন কোটি টাকার স্বর্ণালংকারসহ মুয়াল্লিম আটক

জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় প্রথমবার স্বর্ণ জিতল জামালপুর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৫:৪৬
শেয়ার: mail
জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় প্রথমবার স্বর্ণ জিতল জামালপুর

জাতীয় পর্যায়ের কারাতে প্রতিযোগিতায় প্রথমবারের মতো স্বর্ণপদক জয়ের গৌরব অর্জন করেছেন জামালপুরের খেলোয়াড়েরা। ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় দুটি স্বর্ণ ও দুটি তাম্রপদক জিতে জেলার ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস গড়েছেন তাঁরা। তরুণ কারাতেকাদের এ সাফল্যে আনন্দিত জেলার ক্রীড়াপ্রেমী ও সংশ্লিষ্ট সংগঠকেরা।

রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ২৩ ও ২৪ অক্টোবর দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ কারাতে ফেডারেশন। প্রতিযোগিতার দ্বিতীয় দিন শনিবার (২৪ অক্টোবর) পৃথক দুটি বয়স বিভাগে স্বর্ণপদক অর্জন করেন জামালপুরের দুই খেলোয়াড়।

মার্শাল আর্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিক মোরশেদ জানান, এবারের প্রতিযোগিতায় জামালপুর জেলা থেকে মোট ২৬ জন খেলোয়াড় অংশ নেন। তাঁদের মধ্যে ১০–১২ বছর বয়স বিভাগে কাতা ইভেন্টের পুরুষ এককে অংশ নিয়ে স্বর্ণপদক জেতেন তাফহীম আল হোসাইন। অন্যদিকে ১৬–১৭ বছর বয়স বিভাগে কুমিতে ইভেন্টের পুরুষ দ্বৈত ফাইটে অংশ নিয়ে স্বর্ণপদক অর্জন করেন আব্দুর রউফ। জাতীয় পর্যায়ে কারাতের কোনো প্রতিযোগিতায় জামালপুরের খেলোয়াড়দের এটিই প্রথম স্বর্ণপদক জয় বলে জানান সংশ্লিষ্টরা।

স্বর্ণপদকের পাশাপাশি প্রতিযোগিতায় আরও সাফল্য পেয়েছেন জামালপুরের খেলোয়াড়েরা। ১৪–১৫ বছর বয়স বিভাগে কাতা ও কুমিতে—দুটি ইভেন্টে পৃথকভাবে অংশ নিয়ে দুটি তাম্রপদক অর্জন করেছেন আকিবুল ইসলাম বেলাল।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এ অর্জন শুধু খেলোয়াড়দের ব্যক্তিগত সাফল্য নয়; বরং জামালপুরের ক্রীড়াঙ্গনের জন্যও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। জাতীয় পর্যায়ে এমন সাফল্য জেলার তরুণদের কারাতের প্রতি আগ্রহ বাড়াতে এবং ভবিষ্যতে আরও ভালো ফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে।

জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান বলেন, প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে কারাতেতে স্বর্ণপদক অর্জন অত্যন্ত আনন্দের সংবাদ। জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে কারাতে খেলোয়াড়দের সব সময় সহযোগিতা করা হয়। ভবিষ্যতেও তাঁদের জন্য আরও পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা অব্যাহত থাকবে।

জামালপুরের কারাতেকাদের এ সাফল্যকে সামনে এগিয়ে যাওয়ার সূচনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁদের প্রত্যাশা, নিয়মিত প্রশিক্ষণ, যথাযথ পৃষ্ঠপোষকতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে জাতীয় পর্যায়ে আরও পদক অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্য বয়ে আনতে পারবেন জেলার খেলোয়াড়েরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৫ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় প্রথমবার স্বর্ণ জিতল জামালপুর

বিস্তারিত কমেন্টে