যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খানের উদ্ভাবিত ন্যানো ইউরিয়ার পেটেন্ট অনুমোদন করেছে বাংলাদেশ পেটেন্ট অফিস। ২০২১ সালে আবেদন করার পাঁচ বছর দুই মাস পর তিনি এ অনুমোদন পেলেন।
রোববার (২৫ অক্টোবর) পেটেন্টটি অনুমোদন করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ন্যানো ইউরিয়ার পেটেন্টের জন্য ২০২১ সালে আবেদন করেছিলেন অধ্যাপক জাভেদ। দীর্ঘ সময় আবেদনটি অনুমোদনের অপেক্ষায় ছিল।
অধ্যাপক জাভেদ হোসেন খান বলেন, পেটেন্ট অনুমোদনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহর সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ জন্য তিনি তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান।
জাভেদ হোসেন খানের ভাষ্য, ন্যানো ইউরিয়া কার্যকরভাবে প্রয়োগ করা গেলে ইউরিয়া সারের ব্যবহার-দক্ষতা বাড়ানো, সারের অপচয় কমানো, উৎপাদন ব্যয় হ্রাস এবং ফসলের ফলন বাড়ানোর সম্ভাবনা রয়েছে।
kalprakash.com/IM