রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ | ৯ কার্তিক, ১৪৩৩ | ১৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:২৪:৩১
শিরোনাম
● বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ● ২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ ● গিয়ারে ত্রুটি: হোন্ডার ৯৪ বাইক প্রত্যাহারের ঘোষণা সৌদির ● অন্যের নামে জমি রেকর্ড হলে নিজের নামে করবেন যেভাবে ● ফের চালু হচ্ছে সেন্টমার্টিন, পর্যটকদের দিতে হবে এবার পরিবেশ ফি ● বিভিন্ন মাদরাসায় সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যা বললেন আজহারী ● হুথি হামলায় বন্ধ হওয়ার পর ফের ফ্লাইট চালু করতে প্রস্তুত রিয়াদ বিমানবন্দর ● ক্যাথলিক গির্জায় যৌন নিপীড়ন: ১৩০০ ভুক্তভোগীকে ৮০ কোটি ডলারের বেশি ক্ষতিপূরণ ● ৫৩ বছরেও যেভাবে নিজেকে ফিট রাখেন মালাইকা ● তিন কোটি টাকার স্বর্ণালংকারসহ মুয়াল্লিম আটক ● বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ● ২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ ● গিয়ারে ত্রুটি: হোন্ডার ৯৪ বাইক প্রত্যাহারের ঘোষণা সৌদির ● অন্যের নামে জমি রেকর্ড হলে নিজের নামে করবেন যেভাবে ● ফের চালু হচ্ছে সেন্টমার্টিন, পর্যটকদের দিতে হবে এবার পরিবেশ ফি ● বিভিন্ন মাদরাসায় সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যা বললেন আজহারী ● হুথি হামলায় বন্ধ হওয়ার পর ফের ফ্লাইট চালু করতে প্রস্তুত রিয়াদ বিমানবন্দর ● ক্যাথলিক গির্জায় যৌন নিপীড়ন: ১৩০০ ভুক্তভোগীকে ৮০ কোটি ডলারের বেশি ক্ষতিপূরণ ● ৫৩ বছরেও যেভাবে নিজেকে ফিট রাখেন মালাইকা ● তিন কোটি টাকার স্বর্ণালংকারসহ মুয়াল্লিম আটক

ইবির সব অনুষদের শিক্ষার্থীদের দক্ষ করে গড়বে প্রশাসন: উপাচার্য

মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৪:৫২
শেয়ার: mail
ইবির সব অনুষদের শিক্ষার্থীদের দক্ষ করে গড়বে প্রশাসন: উপাচার্য

শুধু আইন অনুষদ নয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সব অনুষদের শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় টিকে থাকার উপযোগী করে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষার্থীদের প্রয়োজনীয় সক্ষমতা তৈরিতে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

রোববার (২৫ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ১৮তম বিজেএস পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত সিভিল জজদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীদের দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রশাসন কাজ করছে। আমি দায়িত্ব গ্রহণের পর জব কর্নার-২ চালু করেছি। কেন্দ্রীয় লাইব্রেরির দ্বিতীয় তলার পুরোটা জব কর্নারে রূপান্তর করার পরিকল্পনা গ্রহণ করেছি।’

সিভিল জজদের উদ্দেশে তিনি বলেন, ‘আইন অনুষদের শিক্ষার্থীদের সামনে দেশ ও বিদেশে বিভিন্ন পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ রয়েছে। শিক্ষার্থীদের পেছনে রাষ্ট্র অনেক অর্থ ব্যয় করে থাকে। এ অর্থ আসে এ দেশের কৃষক-মজুরের পরিশ্রম থেকে। তাই কর্মজীবনে তাঁদের ত্যাগ স্বীকার করা উচিত। জীবনে কাঙ্ক্ষিত পেশা অর্জন করতে না পারলেই কারও জীবন থেমে যায় না। একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে থেকে সাফল্য অর্জনের পাশাপাশি নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘সম্প্রতি আমি ইউজিসির কমনওয়েলথ স্কলারশিপের সিলেকশন বোর্ডে দায়িত্ব পালন করেছি। সেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ তুলনামূলক কম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পারফরম্যান্স এ ধরনের সুযোগে বাধা সৃষ্টি করছে। আমি সংকটগুলো সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করব।’

সংবর্ধনা অনুষ্ঠানে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান। এ ছাড়া আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হালিমা খাতুন, ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক আনোয়ারুল ওহাব ও আল ফিকহ অ্যান্ড ল বিভাগের সভাপতি অধ্যাপক ড. আলতাফ হোসেনসহ তিন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৫ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ইবির সব অনুষদের শিক্ষার্থীদের দক্ষ করে গড়বে প্রশাসন: উপাচার্য

বিস্তারিত কমেন্টে