রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ | ৯ কার্তিক, ১৪৩৩ | ১৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৩৩:৩৮
শিরোনাম
● মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিয়ে ফের কারচুপির অভিযোগ ট্রাম্পের ● আসিফ আকবরের গাড়িতে গুলি, অজ্ঞাতদের নামে মামলা ● মেট্রোরেল স্টেশনগুলোতে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপনের সিদ্ধান্ত ● মাদক-কিশোর গ্যাং রুখতে পুলিশের পাশে থাকার আহ্বান আইজিপির ● জয়পুরহাটে ৮৯ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ২ ● ৫ বছর পর ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির অধ্যাপক জাভেদ ● ইবির সব অনুষদের শিক্ষার্থীদের দক্ষ করে গড়বে প্রশাসন: উপাচার্য ● কসবা–আখাউড়া সড়কে অবশেষে শুরু সংস্কারকাজ ● সিঙ্গাপুর-কাতার থেকে ৬ কার্গো এলএনজি কিনছে সরকার ● চব্বিশের তিন মামলায় ফ্যাসিস্ট হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র ● মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিয়ে ফের কারচুপির অভিযোগ ট্রাম্পের ● আসিফ আকবরের গাড়িতে গুলি, অজ্ঞাতদের নামে মামলা ● মেট্রোরেল স্টেশনগুলোতে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপনের সিদ্ধান্ত ● মাদক-কিশোর গ্যাং রুখতে পুলিশের পাশে থাকার আহ্বান আইজিপির ● জয়পুরহাটে ৮৯ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ২ ● ৫ বছর পর ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির অধ্যাপক জাভেদ ● ইবির সব অনুষদের শিক্ষার্থীদের দক্ষ করে গড়বে প্রশাসন: উপাচার্য ● কসবা–আখাউড়া সড়কে অবশেষে শুরু সংস্কারকাজ ● সিঙ্গাপুর-কাতার থেকে ৬ কার্গো এলএনজি কিনছে সরকার ● চব্বিশের তিন মামলায় ফ্যাসিস্ট হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নারায়ণগঞ্জে স্বামীর ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কুবি প্রতিনিধি
কুবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:২৬
শেয়ার: mail
নারায়ণগঞ্জে স্বামীর ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে স্বামীর বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসী বিভাগের শিক্ষার্থী ফারজানা ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সাইনবোর্ড এলাকায় স্বামীর বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর স্বামী নাজমুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

নিহত ফারজানা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের স্নাতক ২০১৯-২০ ও স্নাতকোত্তর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর স্বামী নাজমুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

ফারজানার ভাই আরিফুল ইসলাম বলেন, ‘প্রায় তিন বছর আগে একই বিভাগের জ্যেষ্ঠ শিক্ষার্থী নাজমুল ইসলামের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে ফারজানাকে নির্যাতন করা হতো। নাজমুল প্রথমে বেকার ছিলেন। পরে চাকরি পাওয়ার পর তাঁর অর্থের চাহিদা বাড়তে থাকে। একপর্যায়ে অর্থের জন্য চাপ দেওয়ার পাশাপাশি ফারজানার ওপর নির্যাতনও চলতে থাকে।’

তিনি আরও বলেন, ‘ঘটনার দিন সন্ধ্যায় ফারজানার সঙ্গে আমার কথা হয়েছিল। তখন তাঁর কথাবার্তায় অস্বাভাবিক কিছু মনে হয়নি। এরপর রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে আমাকে ফোন করে ফারজানার মৃত্যুর খবর জানানো হয়।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগীয় সোসাইটির ভিপি সোহানুল ইসলাম সরকার বলেন, ‘ফারজানা আমাদের ব্যাচমেট। তাঁর অকালমৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ফার্মেসী বিভাগের পক্ষ থেকে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্‌ঘাটন এবং দায়ীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’

ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) গাজী সুমন মাহতাব বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় পেয়েছি। এ ঘটনায় তাঁর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।’

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৫ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

নারায়ণগঞ্জে স্বামীর ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বিস্তারিত কমেন্টে