রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ | ৯ কার্তিক, ১৪৩৩ | ১৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:১৭:৪১
শিরোনাম
● হুথি হামলায় বন্ধ হওয়ার পর ফের ফ্লাইট চালু করতে প্রস্তুত রিয়াদ বিমানবন্দর ● ক্যাথলিক গির্জায় যৌন নিপীড়ন: ১৩০০ ভুক্তভোগীকে ৮০ কোটি ডলারের বেশি ক্ষতিপূরণ ● ৫৩ বছরেও যেভাবে নিজেকে ফিট রাখেন মালাইকা ● তিন কোটি টাকার স্বর্ণালংকারসহ মুয়াল্লিম আটক ● জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা, ১২ হাজার কোটি টাকার মামলায় ৪০ হাজার ক্রেতা ● শ্রীলঙ্কায় চিকিৎসা সহায়তা চেয়েছেন আটকে পড়া ইরানি নাবিকেরা ● ভক্তদের জন্য ফের দুঃসংবাদ বয়ে আনলেন নেইমার ● মার্কিন ‘লুকাস’ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের ● তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী ● সাইবার ঝুঁকিতে বন্ধ থাকা জনতা ব্যাংকের ওয়েবসাইট ফের সচল ● হুথি হামলায় বন্ধ হওয়ার পর ফের ফ্লাইট চালু করতে প্রস্তুত রিয়াদ বিমানবন্দর ● ক্যাথলিক গির্জায় যৌন নিপীড়ন: ১৩০০ ভুক্তভোগীকে ৮০ কোটি ডলারের বেশি ক্ষতিপূরণ ● ৫৩ বছরেও যেভাবে নিজেকে ফিট রাখেন মালাইকা ● তিন কোটি টাকার স্বর্ণালংকারসহ মুয়াল্লিম আটক ● জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা, ১২ হাজার কোটি টাকার মামলায় ৪০ হাজার ক্রেতা ● শ্রীলঙ্কায় চিকিৎসা সহায়তা চেয়েছেন আটকে পড়া ইরানি নাবিকেরা ● ভক্তদের জন্য ফের দুঃসংবাদ বয়ে আনলেন নেইমার ● মার্কিন ‘লুকাস’ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের ● তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী ● সাইবার ঝুঁকিতে বন্ধ থাকা জনতা ব্যাংকের ওয়েবসাইট ফের সচল

ব্রেন টিউমার থেকে সেরে উঠছেন ইলিয়াস কাঞ্চন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১:৩৪
শেয়ার: mail
ব্রেন টিউমার থেকে সেরে উঠছেন ইলিয়াস কাঞ্চন

দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। বর্তমানে লন্ডনে তাঁর চিকিৎসা চলছে। জানা গেছে, এখন আর তাঁকে কেমোথেরাপি দিতে হচ্ছে না।

ওষুধের মাধ্যমে তিনি সেরে উঠছেন। তাঁর শারীরিক উন্নতিতে আশাবাদী লন্ডনের চিকিৎসকরা। বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির মহাসচিব লিটন এরশাদ।

এদিকে বৃহস্পতিবার (২২ অক্টোবর) ছিল জাতীয় নিরাপদ সড়ক দিবস। দিবসটি উপলক্ষে এক বিবৃতিতে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘শারীরিক অসুস্থতার কারণে আমি বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন। প্রিয় দেশ থেকে দূরে থাকলেও আমার মন পড়ে আছে আপনাদের কাছে, নিরাপদ সড়কের আন্দোলনের কাছে। আমার অসুস্থতার সময়ে যারা খোঁজ নিয়েছেন, ভালোবাসা জানিয়েছেন এবং সুস্থতার জন্য দোয়া করছেন, তাদের প্রত্যেকের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাই।’

দেশে না থাকলেও নিসচার কাজ থেমে থাকবে না উল্লেখ করে সংগঠনটির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। ইলিয়াস কাঞ্চন আরও বলেন, ‘নিসচার ইতিহাস ও আদর্শ ধারণ করে তথ্যভিত্তিকভাবে কথা বলতে হবে এবং সড়ক নিরাপত্তার আন্দোলন আরও জোরদার করতে হবে।’

প্রসঙ্গত, ১৯৯৩ সালে সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারানোর পর মানুষের জীবন রক্ষার উদ্দেশ্যে নিরাপদ সড়ক চাই প্রতিষ্ঠা করেন তিনি। ১৯৯৪ সাল থেকে ২২ অক্টোবরকে নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনের মধ্য দিয়ে সংগঠনটি সড়ক নিরাপত্তার দাবি তুলে ধরে। নিসচার দীর্ঘ আন্দোলন ও দাবির ধারাবাহিকতায় ২০১৭ সালে সরকার দিনটিকে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণা করে।

দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় লন্ডনে চিকিৎসাধীন থাকার পর গত ৩ আগস্ট দেশে ফিরেছিলেন ইলিয়াস কাঞ্চন। তিনি নানা সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অসুস্থ এই অভিনেতাকে দেখতে তাঁর বাড়িতে ভিড় জমিয়েছিলেন শোবিজ তারকারা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৫ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ব্রেন টিউমার থেকে সেরে উঠছেন ইলিয়াস কাঞ্চন

বিস্তারিত কমেন্টে