মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ | ১১ কার্তিক, ১৪৩৩ | ১৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:১৪:২৯
শিরোনাম
● ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনে কাশ্মীর ব্ল্যাক ডে পালন ● ইসরায়েলে ভোটগ্রহণ, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চাপে নেতানিয়াহু ● ২০২৭ সালের শেষে স্বর্ণের দাম হতে পারে ৩ লাখ ২৩ হাজার টাকা! ● বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, অনিয়মের প্রাথমিক তথ্য মিলেছে ● সুন্দরবনে দাদা ভাই বাহিনীর সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, জিম্মি পাঁচ জেলে উদ্ধার ● সৌদির দুই অঞ্চল লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, প্রতিহতের দাবি জোটের ● মর্যাদার সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত নিজ দেশে প্রত্যাবাসন নিশ্চিত চান প্রধানমন্ত্রী ● ফ্যামিলি কার্ড, নারীর স্বচ্ছলতা ও তৃণমূলের স্বনির্ভরতা সরকারের অগ্রাধিকার: মাহ্দী আমিন ● কুবিতে ধর্ম অবমাননার অভিযোগে শিক্ষার্থীকে বহিষ্কারের দাবি ● পাবিপ্রবিতে সৌরবিদ্যুৎ স্থাপনের দাবি ছাত্রদলের, উপাচার্য বরাবর স্মারকলিপি ● ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনে কাশ্মীর ব্ল্যাক ডে পালন ● ইসরায়েলে ভোটগ্রহণ, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চাপে নেতানিয়াহু ● ২০২৭ সালের শেষে স্বর্ণের দাম হতে পারে ৩ লাখ ২৩ হাজার টাকা! ● বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, অনিয়মের প্রাথমিক তথ্য মিলেছে ● সুন্দরবনে দাদা ভাই বাহিনীর সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, জিম্মি পাঁচ জেলে উদ্ধার ● সৌদির দুই অঞ্চল লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, প্রতিহতের দাবি জোটের ● মর্যাদার সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত নিজ দেশে প্রত্যাবাসন নিশ্চিত চান প্রধানমন্ত্রী ● ফ্যামিলি কার্ড, নারীর স্বচ্ছলতা ও তৃণমূলের স্বনির্ভরতা সরকারের অগ্রাধিকার: মাহ্দী আমিন ● কুবিতে ধর্ম অবমাননার অভিযোগে শিক্ষার্থীকে বহিষ্কারের দাবি ● পাবিপ্রবিতে সৌরবিদ্যুৎ স্থাপনের দাবি ছাত্রদলের, উপাচার্য বরাবর স্মারকলিপি

যৌতুকের দাবিতে যশোরে গৃহবধূকে হত্যাচেষ্টা, মামলার নির্দেশ

মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:৩০
শেয়ার: mail
যৌতুকের দাবিতে যশোরে গৃহবধূকে হত্যাচেষ্টা, মামলার নির্দেশ

যশোরের অভয়নগর উপজেলায় সাত লাখ টাকা যৌতুকের দাবিতে এক গৃহবধূকে মারধর ও গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগে স্বামী মহিদুজ্জামান মুকুলের বিরুদ্ধে নিয়মিত মামলা রেকর্ডের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে নিজের ছয় বছরের কন্যাসন্তানকে ফিরে পেতে আলাদা আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী মণিরামপুর উপজেলার বাকোশপোল গ্রামের হযরত আলীর মেয়ে মিনা ফেরদৌস। অভিযুক্ত স্বামী অভয়নগর উপজেলার বুইকারা এলাকার মোকালেসুর রহমানের ছেলে।

মামলার বিবরণ থেকে জানা যায়, মিনা ফেরদৌসের সঙ্গে মহিদুজ্জামান মুকুলের বিয়ের পর তাঁদের সংসারে মুনতাহা জামান ঝুমুর নামে ছয় বছর বয়সী একটি কন্যাসন্তান জন্ম নেয়। শুরুর দিকে স্বামীর আচরণ স্বাভাবিক থাকলেও পরে তা বদলাতে থাকে।

গত ১৬ আগস্ট রাত পৌনে ১১টার দিকে অভয়নগরের বুইকারা এলাকায় নিজ বাড়িতে মুকুল তাঁর স্ত্রীর কাছে সাত লাখ টাকা এবং সাংসারিক বিভিন্ন মালামাল যৌতুক দাবি করেন। মিনা ফেরদৌস যৌতুক দিতে অস্বীকৃতি জানালে তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে জখম করা হয়। নির্যাতনের একপর্যায়ে স্বামী হাতে থাকা ছুরি দিয়ে তাঁর গলায় আঘাত করে হত্যার চেষ্টা চালান। এতে তিনি রক্তাক্ত জখম হন।

খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। পরে গত ১৯ আগস্ট তিনি লিগ্যাল এইড অফিসে অভিযোগ করেন। এরপর ২১ সেপ্টেম্বর ও ১৪ অক্টোবর দুই দফায় বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হলেও কোনো সমঝোতা না হওয়ায় তিনি আদালতের শরণাপন্ন হন।

এরই পরিপ্রেক্ষিতে গত ১৭ অক্টোবর আদালত আগামী ১০ দিনের মধ্যে অভয়নগর থানাকে নিয়মিত মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৫ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

যৌতুকের দাবিতে যশোরে গৃহবধূকে হত্যাচেষ্টা, মামলার নির্দেশ

বিস্তারিত কমেন্টে