শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ | ৮ কার্তিক, ১৪৩৩ | ১২ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:০৮:৪৪
শিরোনাম
● গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, আহত ২ ● টঙ্গীতে সাদপন্থিদের ইজতেমা বাতিলসহ দুই দাবি হেফাজতের ● শাহজালাল ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে ● প্রাইভেট ব্যাংকে জব সার্কুলার, আবেদন চলবে আরও ৫ দিন ● দুই ইসরায়েলি সেনা নিহত, পশ্চিম তীরে অভিযানের হুমকি নেতানিয়াহুর ● ওসির সঙ্গে বাদানুবাদে মামলা হলে আমাকেই প্রধান আসামি করুন: রুমিন ফারহানা ● প্রেস সচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরে আটক ছাত্রলীগ নেতা ● মিরসরাই সীমান্তে ৩ ভারতীয় গরু জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা ● ফোন করে ডেকে নিয়ে মোটরসাইকেল ছিনতাই, প্রাইভেটকারসহ গ্রেপ্তার ২ ● পদত্যাগের প্রশ্ন হেসে উড়িয়ে দিলেন ইনফান্তিনো ● গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, আহত ২ ● টঙ্গীতে সাদপন্থিদের ইজতেমা বাতিলসহ দুই দাবি হেফাজতের ● শাহজালাল ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে ● প্রাইভেট ব্যাংকে জব সার্কুলার, আবেদন চলবে আরও ৫ দিন ● দুই ইসরায়েলি সেনা নিহত, পশ্চিম তীরে অভিযানের হুমকি নেতানিয়াহুর ● ওসির সঙ্গে বাদানুবাদে মামলা হলে আমাকেই প্রধান আসামি করুন: রুমিন ফারহানা ● প্রেস সচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরে আটক ছাত্রলীগ নেতা ● মিরসরাই সীমান্তে ৩ ভারতীয় গরু জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা ● ফোন করে ডেকে নিয়ে মোটরসাইকেল ছিনতাই, প্রাইভেটকারসহ গ্রেপ্তার ২ ● পদত্যাগের প্রশ্ন হেসে উড়িয়ে দিলেন ইনফান্তিনো

নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৫:৪৩
শেয়ার: mail
নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী

ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামীর আঁতাত রয়েছে। এ বিষয়ে বিএনপি ইতিমধ্যে প্রয়োজনীয় নথিপত্র ও তথ্যপ্রমাণ সামনে এনেছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর ফকিরাপুলে ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।

এ সময় রুহুল কবির রিজভী অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন।

দেশে নতুন করে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা। তিনি বলেন, বিরোধীদের অপপ্রচার ও উসকানিতে কান না দিয়ে সরকার পূর্ণ দায়িত্বশীলতার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।

সরকারের অর্জন তুলে ধরে রিজভী বলেন, বিশ্ব ক্ষুধা সূচকে প্রতিবেশী ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে। এটি সরকারের সঠিক নীতির প্রতিফলন বলে তিনি উল্লেখ করেন।

লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুর রহমান, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী

বিস্তারিত কমেন্টে