রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ২:৩২:১৯
শিরোনাম
● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

হত্যা মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে চার দিনের রিমান্ডে পাঠাল আদালত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৩:২০
শেয়ার: mail
হত্যা মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে চার দিনের রিমান্ডে পাঠাল আদালত

লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মিরপুরে দেলোয়ার হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এই আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন জানিয়েছিলেন, আসামিকে হত্যার সঙ্গে সম্পর্কিত জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষে রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরেন মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।

মামলার বিবরণে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর ১০ নম্বর ফলপট্টিতে ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনের সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। শেখ মামুন খালেদের নির্দেশে গুলি চালানো হয়, যার ফলে দেলোয়ার হোসেন গুরুতর আহত হন ও ২১ জুলাই শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

মাসুদ উদ্দিন চৌধুরীকে এর আগে পল্টন মডেল থানায় অর্থ আত্মসাৎ ও মানবপাচারের মামলায় তিন দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তিনি এক-এগারোর সময়কার আলোচিত সেনা কর্মকর্তা এবং পরবর্তীতে ফেনী-৩ আসন থেকে জাতীয় পার্টির সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

হত্যা মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে চার দিনের রিমান্ডে পাঠাল আদালত

বিস্তারিত কমেন্টে