শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ | ৭ কার্তিক, ১৪৩৩ | ১১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:১১:০৩
শিরোনাম
● বর্ণাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উৎসব ● মনিরামপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ● পঞ্চগড়ে শিক্ষানবিশ আইনজীবীর বিরুদ্ধে ‘মামলা-বাণিজ্যের’ অভিযোগ, এসপির কাছে গ্রামবাসীর গণঅভিযোগ ● সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে এলেন চুয়াডাঙ্গায় ● ভারতে ১ নভেম্বর থেকে চালু হচ্ছে নতুন কলার আইডি, স্ক্রিনে দেখা যাবে প্রকৃত নাম ● নেতানিয়াহুর বহর লক্ষ্য করে বোতল নিক্ষেপ, পদত্যাগের দাবিতে বিক্ষোভ ● সৌদি আরবে নাগরিকদের জন্য ইতালির কড়া সতর্কতা, ভ্রমণ এড়ানোর আহ্বান ● ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস, উদ্বোধন ২৬ অক্টোবর ● জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে না আসায় বিরোধী নেতাদের ‘ধোঁকাবাজ’ বললেন প্রতিমন্ত্রী ● ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির জরুরি নির্দেশনা ● বর্ণাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উৎসব ● মনিরামপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ● পঞ্চগড়ে শিক্ষানবিশ আইনজীবীর বিরুদ্ধে ‘মামলা-বাণিজ্যের’ অভিযোগ, এসপির কাছে গ্রামবাসীর গণঅভিযোগ ● সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে এলেন চুয়াডাঙ্গায় ● ভারতে ১ নভেম্বর থেকে চালু হচ্ছে নতুন কলার আইডি, স্ক্রিনে দেখা যাবে প্রকৃত নাম ● নেতানিয়াহুর বহর লক্ষ্য করে বোতল নিক্ষেপ, পদত্যাগের দাবিতে বিক্ষোভ ● সৌদি আরবে নাগরিকদের জন্য ইতালির কড়া সতর্কতা, ভ্রমণ এড়ানোর আহ্বান ● ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস, উদ্বোধন ২৬ অক্টোবর ● জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে না আসায় বিরোধী নেতাদের ‘ধোঁকাবাজ’ বললেন প্রতিমন্ত্রী ● ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির জরুরি নির্দেশনা

পঞ্চগড়ে শিক্ষানবিশ আইনজীবীর বিরুদ্ধে ‘মামলা-বাণিজ্যের’ অভিযোগ, এসপির কাছে গ্রামবাসীর গণঅভিযোগ

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৩:৩৭
শেয়ার: mail
পঞ্চগড়ে শিক্ষানবিশ আইনজীবীর বিরুদ্ধে ‘মামলা-বাণিজ্যের’ অভিযোগ, এসপির কাছে গ্রামবাসীর গণঅভিযোগ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অপহরণ ও ডাকাতির মতো গুরুতর অভিযোগে মামলা দায়ের, পরে আপসের নামে টাকা আদায়—এমন ‘মামলা-বাণিজ্যের’ অভিযোগে অতিষ্ঠ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার রাজারহাট গ্রামের বাসিন্দারা। এ হয়রানি থেকে প্রতিকার চেয়ে ফজলুল হক নামে এক শিক্ষানবিশ আইনজীবীর বিরুদ্ধে পঞ্চগড়ের পুলিশ সুপার (এসপি) বরাবর লিখিত গণঅভিযোগ দিয়েছেন গ্রামবাসী।

অভিযোগ সূত্রে জানা যায়, গত পাঁচ থেকে ছয় বছরে ফজলুল হক নিজে ও তাঁর স্বজনদের বাদী করে গ্রামের প্রায় ৭০ থেকে ৮০ জনের বিরুদ্ধে শতাধিক মিথ্যা মামলা করা হয়েছে। তাঁর কথামতো না চললে কিংবা মিথ্যা সাক্ষ্য দিতে রাজি না হলেও নতুন মামলার মুখে পড়তে হয় বলে অভিযোগ করেছেন গ্রামবাসী। সম্প্রতি তাঁর কথামতো সাক্ষ্য না দেওয়ায় তরিকুল ইসলাম ও আব্দুল খালেকের বিরুদ্ধে আটটি মামলা করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

গ্রামবাসীর দাবি, পুলিশ ও পিবিআইয়ের তদন্তে এসব মামলার অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। এরপর আব্দুল খালেককে মারধর করে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ওঠে ফজলুল হকের বিরুদ্ধে।

এ ঘটনায় সেনাক্যাম্পে অভিযোগ করা হলে সেনাসদস্যদের হস্তক্ষেপে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। অভিযোগ অনুযায়ী, সেখানে ফজলুল হক জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার কথা স্বীকার করেন। তবে পরে ওই ফাঁকা স্ট্যাম্প ব্যবহার করেই আদালতে নতুন মামলা দায়ের করেন বলে অভিযোগ করেছেন গ্রামবাসী।

এ ছাড়া এক নারীকে দিয়ে অপহরণ ও গণধর্ষণের অভিযোগে সাজানো মামলা দায়ের করা হয়েছিল বলেও দাবি করা হয়েছে। পুলিশি তদন্তে মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ার পর মিথ্যা মামলা দায়েরের অভিযোগে ওই নারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আদালত বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সাইম জানান, বিষয়টি তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ফজলুল হকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

পঞ্চগড়ে শিক্ষানবিশ আইনজীবীর বিরুদ্ধে ‘মামলা-বাণিজ্যের’ অভিযোগ, এসপির কাছে গ্রামবাসীর গণঅভিযোগ

বিস্তারিত কমেন্টে