শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ | ৭ কার্তিক, ১৪৩৩ | ১১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:১০:৫৩
শিরোনাম
● বর্ণাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উৎসব ● মনিরামপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ● পঞ্চগড়ে শিক্ষানবিশ আইনজীবীর বিরুদ্ধে ‘মামলা-বাণিজ্যের’ অভিযোগ, এসপির কাছে গ্রামবাসীর গণঅভিযোগ ● সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে এলেন চুয়াডাঙ্গায় ● ভারতে ১ নভেম্বর থেকে চালু হচ্ছে নতুন কলার আইডি, স্ক্রিনে দেখা যাবে প্রকৃত নাম ● নেতানিয়াহুর বহর লক্ষ্য করে বোতল নিক্ষেপ, পদত্যাগের দাবিতে বিক্ষোভ ● সৌদি আরবে নাগরিকদের জন্য ইতালির কড়া সতর্কতা, ভ্রমণ এড়ানোর আহ্বান ● ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস, উদ্বোধন ২৬ অক্টোবর ● জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে না আসায় বিরোধী নেতাদের ‘ধোঁকাবাজ’ বললেন প্রতিমন্ত্রী ● ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির জরুরি নির্দেশনা ● বর্ণাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উৎসব ● মনিরামপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ● পঞ্চগড়ে শিক্ষানবিশ আইনজীবীর বিরুদ্ধে ‘মামলা-বাণিজ্যের’ অভিযোগ, এসপির কাছে গ্রামবাসীর গণঅভিযোগ ● সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে এলেন চুয়াডাঙ্গায় ● ভারতে ১ নভেম্বর থেকে চালু হচ্ছে নতুন কলার আইডি, স্ক্রিনে দেখা যাবে প্রকৃত নাম ● নেতানিয়াহুর বহর লক্ষ্য করে বোতল নিক্ষেপ, পদত্যাগের দাবিতে বিক্ষোভ ● সৌদি আরবে নাগরিকদের জন্য ইতালির কড়া সতর্কতা, ভ্রমণ এড়ানোর আহ্বান ● ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস, উদ্বোধন ২৬ অক্টোবর ● জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে না আসায় বিরোধী নেতাদের ‘ধোঁকাবাজ’ বললেন প্রতিমন্ত্রী ● ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির জরুরি নির্দেশনা

নেতানিয়াহুর বহর লক্ষ্য করে বোতল নিক্ষেপ, পদত্যাগের দাবিতে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৩:২৫
শেয়ার: mail
নেতানিয়াহুর বহর লক্ষ্য করে বোতল নিক্ষেপ, পদত্যাগের দাবিতে বিক্ষোভ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ৭৭তম জন্মদিন উদযাপনের অনুষ্ঠানে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে কাঁচের বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে জেরুজালেমের মাহানে ইহুদা বাজারের কাছে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বহরটি না থেমেই গন্তব্যের দিকে এগিয়ে যায়।

ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট-এর বরাতে জানা গেছে, ঘটনার পরপরই দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মী ও পুলিশ অভিযুক্তকে শনাক্ত ও আটক করতে তল্লাশি শুরু করে। পরে নেতানিয়াহু ও তাঁর স্ত্রী সারা মাহানে ইহুদা বাজারে পৌঁছালে ক্ষমতাসীন লিকুদ পার্টির সমর্থকেরা তাঁদের স্বাগত জানান।

এর আগে, সফরসূচির অংশ হিসেবে তেল আবিবের হাতিকভা বাজারে গেলে বিক্ষোভের মুখে পড়েন নেতানিয়াহু। সেখানে হামাসকে অর্থায়নের অভিযোগ তুলে এক ব্যক্তি ভিডিও ধারণ করতে গেলে লিকুদ পার্টির সমর্থকেরা তাঁর মোবাইল ফোন ফেলে দেন। এ সময় তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিক্ষোভে অংশ নেন ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় নিহত ও জিম্মি হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা। তাঁদের মধ্যে ছিলেন নিহত জিম্মি গায় ইলুজের বাবা মিশেল ইলুজ, কারমেল গ্যাটের স্বজন গিল দিকমান এবং মাতান জাঙ্গাউকারের মা আইনাব জাঙ্গাউকার।

বিক্ষোভকারীরা ৭ অক্টোবরের হামলার সময় বড় ধরনের নিরাপত্তা ব্যর্থতার দায় নিয়ে নেতানিয়াহুর অবিলম্বে পদত্যাগ দাবি করেন।

আইনাব জাঙ্গাউকার অভিযোগ করেন, বিক্ষোভের সময় তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়, তাঁদের লক্ষ্য করে থুতু ফেলা হয় এবং সবজি ছোড়া হয়। পরে পুলিশ তাঁদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়।

ঘটনাকে ন্যক্কারজনক উল্লেখ করে মিশেল ইলুজও এর নিন্দা জানান। একই সঙ্গে আগামী নির্বাচনে নাগরিকদের ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

 

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

নেতানিয়াহুর বহর লক্ষ্য করে বোতল নিক্ষেপ, পদত্যাগের দাবিতে বিক্ষোভ

বিস্তারিত কমেন্টে