শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ | ৭ কার্তিক, ১৪৩৩ | ১১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:৫২:৫১
শিরোনাম
● বর্ণাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উৎসব ● মনিরামপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ● পঞ্চগড়ে শিক্ষানবিশ আইনজীবীর বিরুদ্ধে ‘মামলা-বাণিজ্যের’ অভিযোগ, এসপির কাছে গ্রামবাসীর গণঅভিযোগ ● সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে এলেন চুয়াডাঙ্গায় ● ভারতে ১ নভেম্বর থেকে চালু হচ্ছে নতুন কলার আইডি, স্ক্রিনে দেখা যাবে প্রকৃত নাম ● নেতানিয়াহুর বহর লক্ষ্য করে বোতল নিক্ষেপ, পদত্যাগের দাবিতে বিক্ষোভ ● সৌদি আরবে নাগরিকদের জন্য ইতালির কড়া সতর্কতা, ভ্রমণ এড়ানোর আহ্বান ● ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস, উদ্বোধন ২৬ অক্টোবর ● জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে না আসায় বিরোধী নেতাদের ‘ধোঁকাবাজ’ বললেন প্রতিমন্ত্রী ● ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির জরুরি নির্দেশনা ● বর্ণাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উৎসব ● মনিরামপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ● পঞ্চগড়ে শিক্ষানবিশ আইনজীবীর বিরুদ্ধে ‘মামলা-বাণিজ্যের’ অভিযোগ, এসপির কাছে গ্রামবাসীর গণঅভিযোগ ● সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে এলেন চুয়াডাঙ্গায় ● ভারতে ১ নভেম্বর থেকে চালু হচ্ছে নতুন কলার আইডি, স্ক্রিনে দেখা যাবে প্রকৃত নাম ● নেতানিয়াহুর বহর লক্ষ্য করে বোতল নিক্ষেপ, পদত্যাগের দাবিতে বিক্ষোভ ● সৌদি আরবে নাগরিকদের জন্য ইতালির কড়া সতর্কতা, ভ্রমণ এড়ানোর আহ্বান ● ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস, উদ্বোধন ২৬ অক্টোবর ● জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে না আসায় বিরোধী নেতাদের ‘ধোঁকাবাজ’ বললেন প্রতিমন্ত্রী ● ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির জরুরি নির্দেশনা

তরুণদের উদ্যোগে জিয়াখালী ও সুতারকান্দা গ্রামের সংযোগ সড়কে তালগাছ রোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১২:২৩
শেয়ার: mail
তরুণদের উদ্যোগে জিয়াখালী ও সুতারকান্দা গ্রামের সংযোগ সড়কে তালগাছ রোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

গ্রামের পরিবেশ সুন্দর, পরিচ্ছন্ন ও সবুজায়ন করতে তরুণদের উদ্যোগে তালগাছ রোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) জিয়াখালী ও সুতারকান্দা গ্রামের সংযোগ সড়কে এ কর্মসূচির আয়োজন করে ‘জনকল্যাণ ফাউন্ডেশন’।

কর্মসূচিতে সংগঠনের তরুণ-তরুণীদের পাশাপাশি গ্রামের মুরুব্বিরাও অংশগ্রহণ করেন। এ সময় সড়কের দুই পাশ পরিষ্কার করা হয় এবং পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি ও সবুজায়নের লক্ষ্যে তালগাছ রোপণ করা হয়। তরুণদের এমন উদ্যোগে স্থানীয় গ্রামবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, তরুণদের এই উদ্যোগ গ্রামের পরিবেশকে আরও সুন্দর ও পরিচ্ছন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা আশা প্রকাশ করেন, এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংগঠনের তরুণ সদস্যরা জানান, তাঁরা দীর্ঘদিন ধরে মানুষের সেবা ও গ্রামের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সরকারি সহায়তা ও সহযোগিতা পেলে গ্রামের উন্নয়নে আরও বড় পরিসরে বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করতে চান তাঁরা। পরিচ্ছন্ন সড়ক, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের পাশাপাশি গ্রামের সার্বিক উন্নয়নেও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

সচেতন তরুণদের এমন উদ্যোগকে গ্রামীণ উন্নয়নের ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা। তাঁদের মতে, তরুণ সমাজ ও গ্রামের মুরুব্বিরা সম্মিলিতভাবে এগিয়ে এলে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য গ্রাম গড়ে তোলা সম্ভব।

জনকল্যাণ ফাউন্ডেশনের মূল প্রত্যয়—‘একতার শক্তিতে, মানবতার কল্যাণে।’

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

তরুণদের উদ্যোগে জিয়াখালী ও সুতারকান্দা গ্রামের সংযোগ সড়কে তালগাছ রোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

বিস্তারিত কমেন্টে