বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ | ৬ কার্তিক, ১৪৩৩ | ১০ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:০৭:০৫
শিরোনাম
● আমাকে ফাঁসানো হয়েছে: মৃত্যুদণ্ড পাওয়া সুইটির শেষ কথায় স্তব্ধ পরিবার ● বিশ্ববাজারে তেল পরিবহনের ভাড়া বেড়েছে ১৭ ডলার ● ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস ● সংবাদ সরাও, নইলে ফল ভুগতে হবে: পলিটিকোকে ট্রাম্প প্রশাসনের হুমকি ● জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী ● এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর, দেখবেন যেভাবে ● চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু ● মিঠাপুকুরে মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ● প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করাই ছিল সেরা পরামর্শ: ইশরাক ● ভূমিমন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য বিএমইউতে স্থানান্তর ● আমাকে ফাঁসানো হয়েছে: মৃত্যুদণ্ড পাওয়া সুইটির শেষ কথায় স্তব্ধ পরিবার ● বিশ্ববাজারে তেল পরিবহনের ভাড়া বেড়েছে ১৭ ডলার ● ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস ● সংবাদ সরাও, নইলে ফল ভুগতে হবে: পলিটিকোকে ট্রাম্প প্রশাসনের হুমকি ● জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী ● এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর, দেখবেন যেভাবে ● চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু ● মিঠাপুকুরে মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ● প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করাই ছিল সেরা পরামর্শ: ইশরাক ● ভূমিমন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য বিএমইউতে স্থানান্তর

‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১:০৯
শেয়ার: mail
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা মো. আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এডিসি (মিডিয়া) মো. গাজিউর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি), এসআরবি ও আরএমপির সম্মিলিত প্রচেষ্টায় আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করা হয়েছে।

গত মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টার দিকে একটি সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বিমানবন্দর থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে করে নগরীতে প্রবেশ করেন তিনি।

প্রধানমন্ত্রীর যাতায়াতের জন্য রুয়েটের বাস ব্যবহারের বিষয়টি নিয়ে দ্য বিউটি অব রাজশাহী (The Beauty of Rajshahi) নামের একটি ফেসবুক পেজে পোস্ট দেওয়া হয়। পোস্টে লেখা হয়, ‘সবই বুঝলাম! রাজশাহীতে আমাদের প্রধানমন্ত্রীর লাল-সবুজ বুলেটপ্রুফ বাসটা কই? রুয়েটের বাসে কেন? আপনারা কী জানেন রাজশাহীবাসী?’ পোস্টটির সঙ্গে প্রধানমন্ত্রীকে বহনকারী বাসের ছবিও যুক্ত করা হয়।

ওই পোস্টের মন্তব্যের ঘরে মো. আবু বকর সিদ্দিক লেখেন, ‘ইস একটা বড় সুযোগ ছিল, শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে করা এ মন্তব্যের ভাষা ও প্রেক্ষাপট নিয়ে উদ্বেগ তৈরি হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে গ্রেপ্তার করে। তবে এ ঘটনায় তাঁর বিরুদ্ধে কী অভিযোগে মামলা হয়েছে এবং গ্রেপ্তারের পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে