বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ | ৫ কার্তিক, ১৪৩৩ | ৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:২৭:১০
শিরোনাম
● নাসিরনগরে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে যুবককে ছুরিকাঘাত ● সাত দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা ● ফুটপাতে খাবারের দোকান দিতেও লাগবে লাইসেন্স, কার্যকর ১ নভেম্বর ● রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান ● সুদানে ড্রোন হামলায় নিহত ১৫৩ ● বিভেদ সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে দৃঢ় ও আপসহীন থাকতে হবে: রাষ্ট্রপতি ● ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন ● রাঙামাটিতে যানবাহন মেরামত প্রশিক্ষণ শেষ, সনদ পেলেন ১৭ জন ● চাটমোহরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি রুমা ● ইবির নির্মাণাধীন ছাত্র হলের বাঁশ ভেঙে আহত ১ শ্রমিক ● নাসিরনগরে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে যুবককে ছুরিকাঘাত ● সাত দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা ● ফুটপাতে খাবারের দোকান দিতেও লাগবে লাইসেন্স, কার্যকর ১ নভেম্বর ● রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান ● সুদানে ড্রোন হামলায় নিহত ১৫৩ ● বিভেদ সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে দৃঢ় ও আপসহীন থাকতে হবে: রাষ্ট্রপতি ● ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন ● রাঙামাটিতে যানবাহন মেরামত প্রশিক্ষণ শেষ, সনদ পেলেন ১৭ জন ● চাটমোহরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি রুমা ● ইবির নির্মাণাধীন ছাত্র হলের বাঁশ ভেঙে আহত ১ শ্রমিক

কদমতলায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১২:১৭
শেয়ার: mail
কদমতলায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম

শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে পিরোজপুরের কদমতলা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. জাহিদুল ইসলাম।

মঙ্গলবার (২০ অক্টোবর) মাগরিবের পর তিনি কদমতলা ইউনিয়নের মোট ৬টি পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। এ সময় তিনি প্রতিটি পূজামণ্ডপে নিজস্ব তহবিল থেকে আর্থিক সহযোগিতা দেন।

জাহিদুল ইসলাম কর্মী-সমর্থকদের নিয়ে প্রতিটি মণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন। মতবিনিময়কালে তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে একটি আধুনিক, বৈষম্যহীন ও সুন্দর কদমতলা ইউনিয়ন পরিষদ গঠন করাই তাঁর মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে নির্বাচিত হলে সব শ্রেণির মানুষের ন্যায্য অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করবেন। পাশাপাশি ইউনিয়নের প্রতিটি নাগরিকের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় ও জোরালো ভূমিকা পালনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা, পূজা উদযাপন কমিটির নেতারা এবং প্রার্থীর বিপুলসংখ্যক কর্মী-সমর্থক ও স্থানীয় সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

কদমতলায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম

বিস্তারিত কমেন্টে