বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ | ৫ কার্তিক, ১৪৩৩ | ৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:২৬:৪৬
শিরোনাম
● নাসিরনগরে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে যুবককে ছুরিকাঘাত ● সাত দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা ● ফুটপাতে খাবারের দোকান দিতেও লাগবে লাইসেন্স, কার্যকর ১ নভেম্বর ● রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান ● সুদানে ড্রোন হামলায় নিহত ১৫৩ ● বিভেদ সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে দৃঢ় ও আপসহীন থাকতে হবে: রাষ্ট্রপতি ● ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন ● রাঙামাটিতে যানবাহন মেরামত প্রশিক্ষণ শেষ, সনদ পেলেন ১৭ জন ● চাটমোহরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি রুমা ● ইবির নির্মাণাধীন ছাত্র হলের বাঁশ ভেঙে আহত ১ শ্রমিক ● নাসিরনগরে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে যুবককে ছুরিকাঘাত ● সাত দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা ● ফুটপাতে খাবারের দোকান দিতেও লাগবে লাইসেন্স, কার্যকর ১ নভেম্বর ● রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান ● সুদানে ড্রোন হামলায় নিহত ১৫৩ ● বিভেদ সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে দৃঢ় ও আপসহীন থাকতে হবে: রাষ্ট্রপতি ● ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন ● রাঙামাটিতে যানবাহন মেরামত প্রশিক্ষণ শেষ, সনদ পেলেন ১৭ জন ● চাটমোহরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি রুমা ● ইবির নির্মাণাধীন ছাত্র হলের বাঁশ ভেঙে আহত ১ শ্রমিক

বাগাতিপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে বাবু, চাইলেন সকলের দোয়া ও সমর্থন

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১২:১৪
শেয়ার: mail
বাগাতিপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে বাবু, চাইলেন সকলের দোয়া ও সমর্থন

নাটোরের বাগাতিপাড়া উপজেলার ২ নম্বর জামনগর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন মো. বেলাল হোসেন বাবু। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন তিনি। এ সময় তিনি ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত শতাধিক মোটরসাইকেলের একটি বহর নিয়ে জামনগর ইউনিয়নের ৭টি পূজামণ্ডপ পরিদর্শন করেন মো. বেলাল হোসেন বাবু। এ সময় তিনি পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের ধর্মীয় উৎসবের আনন্দে শামিল হন। একই সঙ্গে সব পূজামণ্ডপে আর্থিক সহায়তা দেন তিনি।

মো. বেলাল হোসেন বাবু জামনগর ইউনিয়নের বাসিন্দা। তিনি প্রয়াত মো. হাবিবুর রহমান হাবুর ছোট ছেলে। পারিবারিক পরিচয়ের পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা নিয়ে ইতিমধ্যে ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করছেন তিনি।

শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন বাবু।

তিনি জামনগর ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেন। একই সঙ্গে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে ইউনিয়নবাসীর সহযোগিতা কামনা করেন।

ধর্মীয় উৎসবে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে জামনগর ইউনিয়নে শারদীয় দুর্গাপূজার আনন্দ ভাগাভাগির এই আয়োজন সম্পন্ন হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

বাগাতিপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে বাবু, চাইলেন সকলের দোয়া ও সমর্থন

বিস্তারিত কমেন্টে