বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ | ৫ কার্তিক, ১৪৩৩ | ৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:৩১:১৮
শিরোনাম
● লাকসামে কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকামুখী যোগাযোগ বন্ধ ● নাসিরনগরে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে যুবককে ছুরিকাঘাত ● সাত দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা ● ফুটপাতে খাবারের দোকান দিতেও লাগবে লাইসেন্স, কার্যকর ১ নভেম্বর ● রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান ● সুদানে ড্রোন হামলায় নিহত ১৫৩ ● বিভেদ সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে দৃঢ় ও আপসহীন থাকতে হবে: রাষ্ট্রপতি ● ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন ● রাঙামাটিতে যানবাহন মেরামত প্রশিক্ষণ শেষ, সনদ পেলেন ১৭ জন ● চাটমোহরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি রুমা ● লাকসামে কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকামুখী যোগাযোগ বন্ধ ● নাসিরনগরে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে যুবককে ছুরিকাঘাত ● সাত দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা ● ফুটপাতে খাবারের দোকান দিতেও লাগবে লাইসেন্স, কার্যকর ১ নভেম্বর ● রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান ● সুদানে ড্রোন হামলায় নিহত ১৫৩ ● বিভেদ সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে দৃঢ় ও আপসহীন থাকতে হবে: রাষ্ট্রপতি ● ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন ● রাঙামাটিতে যানবাহন মেরামত প্রশিক্ষণ শেষ, সনদ পেলেন ১৭ জন ● চাটমোহরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি রুমা

বৃহস্পতিবার খুলনা সফরে যাবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১১:৫৩
শেয়ার: mail
বৃহস্পতিবার খুলনা সফরে যাবেন প্রধানমন্ত্রী

সুন্দরবন ও মোংলা বন্দরকে ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাকে সামনে রেখে বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও মোংলা সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হেলিকপ্টার থেকে হিরণ পয়েন্ট ও সুন্দরবন পর্যবেক্ষণের পাশাপাশি তিনি বন্দরের জেটি ও প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন পরিদর্শন করবেন। নির্বাচনের পর সরকারপ্রধানের প্রথম এ সফরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন এগিয়ে যাওয়ার প্রত্যাশা করছেন স্থানীয়রা।

একদিকে সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ ও পর্যটন, অন্যদিকে মোংলা বন্দরের বাণিজ্যিক কার্যক্রম। এর সঙ্গে অর্থনৈতিক অঞ্চলকে ঘিরে বিনিয়োগের সুযোগ। বিনিয়োগ ও অর্থনৈতিক সম্ভাবনা ছড়িয়ে আছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলজুড়ে। উন্নয়নের সম্ভাবনায় যুক্ত এসব গুরুত্বপূর্ণ স্থান এবার সরেজমিন দেখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সফরসূচি অনুযায়ী, ২২ অক্টোবর হেলিকপ্টারে হিরণ পয়েন্ট ও সুন্দরবন পর্যবেক্ষণ শেষে দাকোপের নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। পরিদর্শনে প্রস্তাবিত এলএনজি টার্মিনালের সম্ভাবনাও আলোচনায় আসছে।

এদিকে প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে নলিয়ানে চলছে প্রস্তুতি। উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরাও। বিদ্যালয় মাঠসহ সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও দায়িত্বশীলরা।

নলিয়ান থেকে নৌপথে মোংলা বন্দরে পৌঁছে নির্ধারিত সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর বন্দরের জেটি পরিদর্শন করবেন তিনি। বন্দরের কার্যক্রমের পাশাপাশি সফরে গুরুত্ব পাচ্ছে প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন। বন্দর ব্যবহার বাড়ানোর সঙ্গে বিনিয়োগ ও কর্মসংস্থান সম্প্রসারণের সম্ভাবনাও গুরুত্ব পাচ্ছে।

দাকোপ ও বটিয়াঘাটা নিয়ে গঠিত খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান বলেন, প্রধানমন্ত্রী দাকোপের নলিয়ানে আসছেন ২২ অক্টোবর। এটা সরকারি সফর। স্থানীয় কোনো কর্মসূচি হবে না। তবু প্রধানমন্ত্রীর আগমন ঘিরে আমরা ও প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি। এখানকার মানুষ প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বোরহান উদ্দিন মিঠু সফরের বিষয়টি নিশ্চিত করে জানান, সম্ভাব্য সূচি অনুযায়ী আগামী ২২ অক্টোবর প্রধানমন্ত্রী হেলিকপ্টারে নলিয়ান স্কুল মাঠে অবতরণ করবেন। সেখান থেকে কোস্টগার্ডের স্পিডবোটে আকরাম পয়েন্টের উদ্দেশে রওনা হবেন। তবে দাকোপে প্রধানমন্ত্রীর কোনো প্রশাসনিক কিংবা রাজনৈতিক আনুষ্ঠানিক কর্মসূচি নেই।

এদিকে দুই সপ্তাহ পর, আগামী ৫ নভেম্বর ফের খুলনায় আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ওই দিন জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর উদ্বোধন করবেন তিনি।

প্রধানমন্ত্রীর এ সফরে সুন্দরবন পর্যবেক্ষণ, বন্দর ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন, এক সফরে যুক্ত হচ্ছে এ অঞ্চলের প্রকৃতি, বাণিজ্য ও বিনিয়োগের গুরুত্বপূর্ণ তিন ক্ষেত্র। নির্বাচনের পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর খুলনা ও মোংলা সফর এ অঞ্চলের বিনিয়োগ ও অর্থনীতিতে নতুন দ্বার উন্মোচন করবে বলে আশা সংশ্লিষ্টদের।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

বৃহস্পতিবার খুলনা সফরে যাবেন প্রধানমন্ত্রী

বিস্তারিত কমেন্টে