বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ | ৫ কার্তিক, ১৪৩৩ | ৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:৩৮:৪৬
শিরোনাম
● ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ● সড়কে সাড়ে ৬ বছরে ৭ হাজার ৯৬৩ শিশুর মৃত্যু: রোড সেফটি ফাউন্ডেশন ● যুব উন্নয়নের প্রশ্নফাঁসে বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার ● পাবনায় পূজা মণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আব্দুল্লাহ ● ইবি শিক্ষার্থী তরিকুলের মৃত্যু, ক্যাম্পাসে শোকের ছায়া ● যশোরের শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শনের অভিযোগ, এলাকায় আতঙ্ক থানায় জিডি ● পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় চাটমোহরের শিশুর মৃত্যু ● বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত বাগমারার আনোয়ারের দাফন সম্পন্ন ● কদমতলায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম ● বাগাতিপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে বাবু, চাইলেন সকলের দোয়া ও সমর্থন ● ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ● সড়কে সাড়ে ৬ বছরে ৭ হাজার ৯৬৩ শিশুর মৃত্যু: রোড সেফটি ফাউন্ডেশন ● যুব উন্নয়নের প্রশ্নফাঁসে বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার ● পাবনায় পূজা মণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আব্দুল্লাহ ● ইবি শিক্ষার্থী তরিকুলের মৃত্যু, ক্যাম্পাসে শোকের ছায়া ● যশোরের শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শনের অভিযোগ, এলাকায় আতঙ্ক থানায় জিডি ● পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় চাটমোহরের শিশুর মৃত্যু ● বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত বাগমারার আনোয়ারের দাফন সম্পন্ন ● কদমতলায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম ● বাগাতিপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে বাবু, চাইলেন সকলের দোয়া ও সমর্থন

এইচএসসির ফল প্রকাশ কবে?

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৬:৪০
শেয়ার: mail
এইচএসসির ফল প্রকাশ কবে?

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। তবে ফল প্রকাশের সম্ভাবনা বেশি আগামী ২৯ অক্টোবরেই (বৃহস্পতিবার)। সেভাবেই প্রস্তুতি চলছে বলে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন চীনে অবস্থান করছেন। তিনি দেশে ফেরার পর আগামী ২৩ ও ২৪ তারিখ এইচএসসির ফল প্রকাশের তারিখ নির্ধারণের বিষয়ে আলাপ-আলোচনা করা হবে। তবে ২৯ তারিখটি সম্ভাব্য হিসেবে নির্ধারণ করা হয়েছে। আশা করছি, এ তারিখে ফল প্রকাশ হতে পারে।

জানা গেছে, এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই, শেষ হয় ৮ আগস্ট। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি।

পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন।

সূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

এইচএসসির ফল প্রকাশ কবে?

বিস্তারিত কমেন্টে