বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ | ৫ কার্তিক, ১৪৩৩ | ৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:৩৮:৪৫
শিরোনাম
● ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ● সড়কে সাড়ে ৬ বছরে ৭ হাজার ৯৬৩ শিশুর মৃত্যু: রোড সেফটি ফাউন্ডেশন ● যুব উন্নয়নের প্রশ্নফাঁসে বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার ● পাবনায় পূজা মণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আব্দুল্লাহ ● ইবি শিক্ষার্থী তরিকুলের মৃত্যু, ক্যাম্পাসে শোকের ছায়া ● যশোরের শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শনের অভিযোগ, এলাকায় আতঙ্ক থানায় জিডি ● পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় চাটমোহরের শিশুর মৃত্যু ● বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত বাগমারার আনোয়ারের দাফন সম্পন্ন ● কদমতলায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম ● বাগাতিপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে বাবু, চাইলেন সকলের দোয়া ও সমর্থন ● ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ● সড়কে সাড়ে ৬ বছরে ৭ হাজার ৯৬৩ শিশুর মৃত্যু: রোড সেফটি ফাউন্ডেশন ● যুব উন্নয়নের প্রশ্নফাঁসে বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার ● পাবনায় পূজা মণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আব্দুল্লাহ ● ইবি শিক্ষার্থী তরিকুলের মৃত্যু, ক্যাম্পাসে শোকের ছায়া ● যশোরের শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শনের অভিযোগ, এলাকায় আতঙ্ক থানায় জিডি ● পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় চাটমোহরের শিশুর মৃত্যু ● বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত বাগমারার আনোয়ারের দাফন সম্পন্ন ● কদমতলায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম ● বাগাতিপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে বাবু, চাইলেন সকলের দোয়া ও সমর্থন

চাটমোহরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে দুর্বৃত্তদের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন মা-সন্তান

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৬:০৯
শেয়ার: mail
চাটমোহরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে দুর্বৃত্তদের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন মা-সন্তান

পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর পূর্বপাড়া বাজারসংলগ্ন এলাকায় সাবেক ইউপি সদস্য আব্দুল আওয়ালের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা বাড়ির একটি ঘরে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।

এ সময় ঘরের পাশের কক্ষে ঘুমিয়ে ছিলেন আব্দুল আওয়ালের প্রথম স্ত্রী রেহেনা খাতুন, মেয়ে পাপিয়া সুলতানা আঁখি ও তাঁর ছোট মেয়ে। আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়লে তাঁরা দ্রুত ঘর থেকে বেরিয়ে আসায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান।

স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে বিরোধ ও পূর্বশত্রুতার জেরে এর আগেও ওই বাড়ির বিভিন্ন ঘরে চারবার আগুন লাগানোর ঘটনা ঘটেছে। এবার নিয়ে একই বাড়িতে পাঁচবার অগ্নিসংযোগের ঘটনা ঘটল বলে দাবি এলাকাবাসীর। তবে সর্বশেষ আগুন লাগানোর ঘটনায় কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, আব্দুল আওয়াল প্রায় ৩০ বছর আগে দ্বিতীয় বিয়ে করে মথুরাপুর স্কুলপাড়া এলাকায় বসবাস শুরু করেন। এরপর থেকে প্রথম স্ত্রী রেহেনা খাতুন এক ছেলে ও এক মেয়েকে নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনার রাতে আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে ঘুম থেকে জেগে ওঠেন রেহেনা খাতুন ও তাঁর মেয়ে। পরে তাঁরা ঘর থেকে বেরিয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভাতে সহায়তা করেন। খবর পেয়ে প্রায় আধা ঘণ্টা পর চাটমোহর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে এর আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে সাবেক ইউপি সদস্য মুক্তার হোসেন বলেন, এর আগেও কয়েকবার এই বাড়িতে আগুন দেওয়া হয়েছে। জমিজমা নিয়ে একাধিকবার সালিশ হলেও কোনো সমাধান হয়নি। পূর্বশত্রুতার জের ধরেই এমন ঘটনা ঘটছে বলে মনে হচ্ছে।

মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বলেন, যাঁরা ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলেন, তাঁদের প্রাণহানিও ঘটতে পারত। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি।

একই বাড়িতে বারবার অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন, বর্তমানে পূজা নিয়ে অনেক ব্যস্ত আছি। থানায় কোনো অভিযোগ দেওয়া হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

চাটমোহরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে দুর্বৃত্তদের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন মা-সন্তান

বিস্তারিত কমেন্টে