পাবনা শহরের সিংগা বাইপাস এলাকায় ড্রাম ট্রাকের চাপায় আবুল কালাম আজাদ (৫০) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের সিংগা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম আজাদ পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের শালাইপুর গ্রামের মৃত তোয়াজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আজাদ। পথে সিংগা বাইপাস এলাকায় একটি ড্রাম ট্রাকের সঙ্গে তাঁর দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পাবনা সদর থানার মর্গে নিয়ে যায়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
kalprakash.com/IM