সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ | ৩ কার্তিক, ১৪৩৩ | ৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:৫৫:২২
শিরোনাম
● গণমাধ্যম গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ: রাষ্ট্রপতি ● জাপানে চাকরির সুযোগ বাংলাদেশিদের ● সাবেক স্ত্রীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা হিরো আলমের ● সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি পেলে জানাবে সরকার ● মাদক ও বাল্যবিয়ের কুফল তুলে ধরে নাটোরে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ● পঞ্চগড়ে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা ● প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরে নিরাপত্তা জোরদার, সিএমপির ব্রিফিং প্যারেড ● নোয়াখালীতে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক সহায়তা জেলা পরিষদের ● অস্ত্র বের করার কারণ জানালেন ইশরাক ● গাজায় খাদ্যসংকটে ভুগছে ১৪ লাখ ফিলিস্তিনি: ডাব্লিওএফপি ● গণমাধ্যম গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ: রাষ্ট্রপতি ● জাপানে চাকরির সুযোগ বাংলাদেশিদের ● সাবেক স্ত্রীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা হিরো আলমের ● সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি পেলে জানাবে সরকার ● মাদক ও বাল্যবিয়ের কুফল তুলে ধরে নাটোরে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ● পঞ্চগড়ে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা ● প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরে নিরাপত্তা জোরদার, সিএমপির ব্রিফিং প্যারেড ● নোয়াখালীতে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক সহায়তা জেলা পরিষদের ● অস্ত্র বের করার কারণ জানালেন ইশরাক ● গাজায় খাদ্যসংকটে ভুগছে ১৪ লাখ ফিলিস্তিনি: ডাব্লিওএফপি

বেরোবির কেন্দ্রীয় লাইব্রেরিতে নেই রিডিং রুম, বারান্দায় পড়েন শিক্ষার্থীরা

বেরোবি প্রতিনিধি
বেরোবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ২:৩১
শেয়ার: mail
বেরোবির কেন্দ্রীয় লাইব্রেরিতে নেই রিডিং রুম, বারান্দায় পড়েন শিক্ষার্থীরা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় লাইব্রেরিতে আলাদা কোনো রিডিং রুম নেই। ফলে চাকরির প্রস্তুতির বই কিংবা নিজস্ব সংগ্রহের বই নিয়ে পড়াশোনার সুযোগ পাচ্ছেন না শিক্ষার্থীরা। বাধ্য হয়ে লাইব্রেরির বারান্দায় বসে পড়াশোনা করছেন অনেকে। এতে তাঁদের রোদ-বৃষ্টিসহ প্রতিকূল আবহাওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় বইয়ের সংকট ও অটোমেশন ব্যবস্থা চালু না হওয়ায় লাইব্রেরির পাঠকসেবা নিয়েও প্রশ্ন উঠেছে।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিটি দুই তলাবিশিষ্ট। নিচতলায় রয়েছে কম্পিউটার ল্যাব ও আর্কাইভ। দ্বিতীয় তলায় রয়েছে অনুষদভিত্তিক পাঠকক্ষ ও জার্নাল কর্নার। তবে চাকরির প্রস্তুতির বই কিংবা নিজস্ব সংগ্রহের বই নিয়ে পড়াশোনার জন্য আলাদা কোনো রিডিং রুম নেই। ফলে লাইব্রেরির বারান্দায় বসেই পড়াশোনা করছেন শিক্ষার্থীরা।

লাইব্রেরির ভেতরে তুলনামূলক কম শিক্ষার্থীকে পড়াশোনা করতে দেখা যায়। শিক্ষার্থীদের অভিযোগ, বিভাগভিত্তিক প্রয়োজনীয় বইয়ের সংকট রয়েছে। পাশাপাশি নতুন সংস্করণের বই না থাকায় একাডেমিক পড়াশোনার ক্ষেত্রেও সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের।

অন্যদিকে লাইব্রেরির বাইরের বারান্দায় তুলনামূলক বেশি শিক্ষার্থীকে পড়াশোনা করতে দেখা যায়। তাঁদের কেউ চাকরির প্রস্তুতি নিচ্ছেন, আবার কেউ একাডেমিক পড়াশোনায় ব্যস্ত। তবে পর্যাপ্ত বসার ব্যবস্থা না থাকা এবং রোদ-বৃষ্টির কারণে সেখানে স্বাচ্ছন্দ্যে পড়াশোনা করা কঠিন হয়ে পড়ে।

শিক্ষার্থীদের অভিযোগ, সন্ধ্যা সাতটার পর লাইব্রেরি বন্ধ হয়ে গেলে বারান্দায় পড়াশোনা করা শিক্ষার্থীদের শৌচাগার ব্যবহারের জন্য ক্যাফেটেরিয়া এলাকা কিংবা আবাসিক হলে যেতে হয়। এ সমস্যা সমাধানের দাবিতে তাঁরা একাধিকবার আন্দোলন করেছেন। এমনকি উপাচার্যের কার্যালয়ের সামনেও অবস্থান কর্মসূচি পালন করেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি শৌচাগার নির্মাণের উদ্যোগ নেয়।

তবে লাইব্রেরির পরিসর সম্প্রসারণ, সাইকেল রাখার গ্যারেজ নির্মাণ এবং পানির ব্যবস্থা নিশ্চিত করতে টিউবওয়েল সংস্কারের মতো বিষয়গুলো এখনো সমাধান হয়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের। এতে লাইব্রেরিতে পড়তে আসা শিক্ষার্থীদের ভোগান্তি অব্যাহত রয়েছে।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৮ বছর পার হলেও কেন্দ্রীয় লাইব্রেরিতে চালু হয়নি অটোমেশন ব্যবস্থা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে ১৬ লাখ টাকা ব্যয়ে একটি সার্ভার কেনা হলেও সেটি এখনো ব্যবহার করা হচ্ছে না। ফলে আধুনিক প্রযুক্তিনির্ভর লাইব্রেরি ব্যবস্থাপনা চালু না হওয়ায় শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী সাবেরা শাপলা বলেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি শিক্ষার্থীদের পড়াশোনার অন্যতম প্রধান জায়গা। কিন্তু বাইরে থেকে বই নিয়ে লাইব্রেরির ভেতরে পড়তে দেওয়া হয় না। আবার আলাদা রিডিং রুম না থাকায় চাকরির প্রস্তুতি কিংবা নিজস্ব বই নিয়ে পড়াশোনা করতে গিয়ে সমস্যায় পড়তে হয়। বাধ্য হয়ে বারান্দায় বসে পড়তে হয়। রোদ-বৃষ্টির সময় সেখানে পড়াশোনা করাও কঠিন হয়ে পড়ে। আমরা চাই, শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে দ্রুত একটি রিডিং রুমের ব্যবস্থা করা হোক।

অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী মমিন ইসলাম বলেন, লাইব্রেরিতে প্রয়োজনীয় অনেক বই ও নতুন সংস্করণের বই পাওয়া যায় না। অটোমেশন ব্যবস্থাও চালু হয়নি। দীর্ঘদিন ধরে এসব সমস্যার সমাধান না হওয়ায় শিক্ষার্থীদের ভোগান্তি বাড়ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের দাবি, লাইব্রেরির পরিসর বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় বই সরবরাহ, অটোমেশন চালু এবং শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা হোক।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের গ্রন্থাগারিক ড. মো. মনিরুজ্জামান বলেন, লাইব্রেরিতে অনেক উন্নয়নকাজ করা হচ্ছে। যেমন, শৌচাগার নির্মাণ করা হচ্ছে এবং লাইব্রেরি আধুনিকায়নের পরিকল্পনা রয়েছে। তবে সরাসরি সাক্ষাৎ ছাড়া এসব বিষয়ে তিনি কথা বলতে চান না বলে জানান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

বেরোবির কেন্দ্রীয় লাইব্রেরিতে নেই রিডিং রুম, বারান্দায় পড়েন শিক্ষার্থীরা

বিস্তারিত কমেন্টে