বাংলাদেশের মানুষ স্বাচ্ছন্দ্যে পূজা পালন করছে। ভারতের সঙ্গে বাংলাদেশে পূজার পরিবেশের কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।
সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর বনানী কামাল আতাতুর্ক পার্কে আয়োজিত শারদোৎসব ১৪৩৩-এর মণ্ডপ পরিদর্শন ও অঞ্জলি শেষে তিনি এ কথা জানান।
এ সময় মনের সব অশুভ চিন্তা দূর করে সবার ভালো শিক্ষা, ভালো স্বাস্থ্য ও ভালো ভাবনার আহ্বান জানান তিনি। একই সঙ্গে পূজামণ্ডপগুলোর পরিবেশ দেখে সন্তুষ্টির কথাও বলেন দিনেশ ত্রিবেদী।
এর আগে সকাল ৯টায় পরিবারসহ পূজামণ্ডপে আসেন তিনি। পরে অঞ্জলি দিয়ে আয়োজকদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় দুই দেশের মেলবন্ধন আরও গভীর হোক—এমন প্রত্যাশা করেন গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের সভাপতি শ্রী অলক শাহা।
kalprakash.com/IM