রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:৫৭:২১
শিরোনাম
● সৌদিতে ৫ শিয়া তরুণের মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলল ইউরোপীয় সৌদি মানবাধিকার সংস্থা ● জমকালো আয়োজনে শুরু হয়েছে দুবাই গ্লোবাল ভিলেজের ৩১তম আসর ● ইলন মাস্কের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক ● ‘শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি’ ● ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা, ট্রাম্প বললেন ‘চলুন যোগ দিই’ ● পূজার ছুটিতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু ● কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহত অনেক ● বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের প্রথম চারটিই চীনের ● গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির লাশ ● নতুন দামে ১ লাখের ঘরে মিলবে ১ ভরি স্বর্ণ ● সৌদিতে ৫ শিয়া তরুণের মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলল ইউরোপীয় সৌদি মানবাধিকার সংস্থা ● জমকালো আয়োজনে শুরু হয়েছে দুবাই গ্লোবাল ভিলেজের ৩১তম আসর ● ইলন মাস্কের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক ● ‘শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি’ ● ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা, ট্রাম্প বললেন ‘চলুন যোগ দিই’ ● পূজার ছুটিতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু ● কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহত অনেক ● বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের প্রথম চারটিই চীনের ● গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির লাশ ● নতুন দামে ১ লাখের ঘরে মিলবে ১ ভরি স্বর্ণ

জমকালো আয়োজনে শুরু হয়েছে দুবাই গ্লোবাল ভিলেজের ৩১তম আসর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৬:৫০
শেয়ার: mail
জমকালো আয়োজনে শুরু হয়েছে দুবাই গ্লোবাল ভিলেজের ৩১তম আসর

বিশ্বের নানা দেশের সংস্কৃতি, ঐতিহ্য, রকমারি খাবার ও বিনোদনের মেলবন্ধন নিয়ে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে শুরু হয়েছে বছরের সবচেয়ে বড় উৎসব গ্লোবাল ভিলেজ। গত ১৪ অক্টোবর বর্ণিল ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে মেলাটির ৩১তম আসরের উদ্বোধন করা হয়। এবারের আসর চলবে ২০২৭ সালের মে মাস পর্যন্ত।

দুবাইয়ের অন্যতম আকর্ষণীয় এই বিনোদন ও পর্যটনকেন্দ্র দীর্ঘদিন ধরেই স্থানীয় বাসিন্দা, প্রবাসী এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ভ্রমণপিপাসুদের কাছে বেশ জনপ্রিয়। এখানে একই স্থানে বিভিন্ন দেশের সংস্কৃতি, ঐতিহ্যবাহী পণ্য, বিশ্বমানের খাবার, কেনাকাটা এবং নানা ধরনের বিনোদন উপভোগের সুযোগ রয়েছে।

গ্লোবাল ভিলেজের এবারের ৩১তম আসরে ৯০টিরও বেশি সংস্কৃতির প্রতিনিধিত্ব নিয়ে সাজানো হয়েছে ২৯টি প্যাভিলিয়ন। সেখানে সাড়ে তিন হাজারের বেশি শপিং স্টল, ২৫০টিরও বেশি খাবারের দোকান এবং বিভিন্ন ধরনের রাইড ও বিনোদনমূলক আকর্ষণ রাখা হয়েছে। এ ছাড়া পুরো মৌসুমজুড়ে দর্শনার্থীদের আনন্দ দিতে থাকছে হাজারো লাইভ শো, সাংস্কৃতিক পরিবেশনা ও বিশেষ বিনোদনমূলক প্রদর্শনী।

এবারের মৌসুমে নতুন নতুন চমকের পাশাপাশি মেলার পরিচিত আয়োজনগুলোকেও নতুন আঙ্গিকে উপস্থাপন করা হচ্ছে। পরিবার ও বন্ধুদের নিয়ে আনন্দময় সময় কাটানো, বিভিন্ন দেশের সংস্কৃতি সম্পর্কে জানা এবং বৈচিত্র্যময় খাবারের স্বাদ নেওয়ার সুযোগ থাকছে দর্শনার্থীদের জন্য।

উল্লেখ্য, ১৯৯৭ সালে যাত্রা শুরু করা গ্লোবাল ভিলেজ তিন দশকেরও বেশি সময় ধরে দুবাইয়ের পর্যটন, সংস্কৃতি ও বিনোদন অঙ্গনে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। বিভিন্ন দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক পরিচিতি বৃদ্ধিতেও এ আয়োজন ভূমিকা রাখছে।

নতুন মৌসুমকে ঘিরে দর্শনার্থীদের সুবিধার্থে প্রবেশ, পার্কিং ও চলাচলের সুবিধা উন্নত করার উদ্যোগও নেওয়া হয়েছে। গ্লোবাল ভিলেজে সাধারণ প্রবেশমূল্য রাখা হয়েছে ২৫ দিরহাম, তবে সাপ্তাহিক সরকারি ছুটির দিনগুলোতে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ দিরহাম। সব মিলিয়ে ৩১তম এই আসরের মধ্য দিয়ে আবারও বিশ্ব সংস্কৃতির মিলনমেলায় পরিণত হয়েছে মরুভূমির শহর দুবাই।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৮ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

জমকালো আয়োজনে শুরু হয়েছে দুবাই গ্লোবাল ভিলেজের ৩১তম আসর

বিস্তারিত কমেন্টে