রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:২০:৫৪
শিরোনাম
● সৌদিতে ৫ শিয়া তরুণের মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলল ইউরোপীয় সৌদি মানবাধিকার সংস্থা ● জমকালো আয়োজনে শুরু হয়েছে দুবাই গ্লোবাল ভিলেজের ৩১তম আসর ● ইলন মাস্কের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক ● ‘শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি’ ● ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা, ট্রাম্প বললেন ‘চলুন যোগ দিই’ ● পূজার ছুটিতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু ● কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহত অনেক ● বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের প্রথম চারটিই চীনের ● গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির লাশ ● নতুন দামে ১ লাখের ঘরে মিলবে ১ ভরি স্বর্ণ ● সৌদিতে ৫ শিয়া তরুণের মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলল ইউরোপীয় সৌদি মানবাধিকার সংস্থা ● জমকালো আয়োজনে শুরু হয়েছে দুবাই গ্লোবাল ভিলেজের ৩১তম আসর ● ইলন মাস্কের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক ● ‘শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি’ ● ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা, ট্রাম্প বললেন ‘চলুন যোগ দিই’ ● পূজার ছুটিতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু ● কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহত অনেক ● বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের প্রথম চারটিই চীনের ● গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির লাশ ● নতুন দামে ১ লাখের ঘরে মিলবে ১ ভরি স্বর্ণ

পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিচ্ছন্ন পরিবেশ গড়া সম্ভব, প্রধানমন্ত্রীর প্রশংসায় ডিসি ফরিদা বেগম

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৬:২৪
শেয়ার: mail
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিচ্ছন্ন পরিবেশ গড়া সম্ভব, প্রধানমন্ত্রীর প্রশংসায় ডিসি ফরিদা বেগম

পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে যেকোনো এলাকাকেই মানুষের কল্যাণে সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সাভারের আমিনবাজারে বিগত দুই মাসে দৃশ্যমান পরিবর্তন তুলে ধরে তিনি ঢাকা জেলার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা বেগমের প্রশংসনীয় উদ্যোগ ও সফল বাস্তবায়নের জন্য তাঁকে ধন্যবাদ জানান। একই সঙ্গে এই দৃষ্টান্ত অনুসরণ করে দেশের অন্যান্য জেলার প্রশাসকদেরও নিজ নিজ এলাকার সৌন্দর্যবর্ধনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার অংশে সড়কের দুই পাশে গাছের চারা রোপণের মাধ্যমে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘মাত্র দুই মাস আগেও আমিনবাজার এলাকার যে পরিবেশ ছিল, তা থেকে বর্তমানে এক উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এই উদ্যোগের ফলে এলাকাটি যেমন দৃষ্টিনন্দন হয়েছে, তেমনি আশপাশের বাসিন্দাদের জন্য এক নির্মল ও স্বাস্থ্যকর পরিবেশে শ্বাস নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।’

ঢাকা জেলা প্রশাসক ফরিদা বেগমসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টার কারণেই এ পরিবর্তন সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

পরিবেশের এ সৌন্দর্য দীর্ঘস্থায়ী করতে স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি এলাকাবাসী সচেতন ও সহযোগী হলে পরিবেশদূষণ ও বর্জ্য ব্যবস্থাপনার মতো জটিল সমস্যা স্থায়ীভাবে সমাধান করা সম্ভব।

মহাসড়কের সার্বিক সৌন্দর্য ধরে রাখতে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি মহাসড়কের দুই পাশে থাকা শিল্প-কারখানার মালিকদের সঙ্গে আলোচনা করে নির্দিষ্ট কিছু অংশ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাঁদের ওপর দেওয়ার জন্য ডিসি ফরিদা বেগমকে নির্দেশনা দেন তিনি। যেসব স্থানে এখনো বর্জ্য জমে থাকে, সেগুলো দ্রুত পরিষ্কার করে স্থায়ী পরিকল্পনা নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, জেলা প্রশাসক ফরিদা বেগমের নেতৃত্বাধীন এই পরিবেশবান্ধব ও দৃষ্টিনন্দন মডেল অনুসরণে অনুপ্রাণিত হয়ে অন্যান্য জেলা প্রশাসকও নিজ নিজ এলাকায় অনুরূপ উন্নয়নমূলক পদক্ষেপ নেবেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৮ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিচ্ছন্ন পরিবেশ গড়া সম্ভব, প্রধানমন্ত্রীর প্রশংসায় ডিসি ফরিদা বেগম

বিস্তারিত কমেন্টে