রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:২৪:০৪
শিরোনাম
● শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন পলাশবাড়ীর বিজ অফিস ● মিঠাপুকুরে ধানখেত থেকে নবম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ● সোমবার সারা দেশে বন্ধ থাকবে সব জুয়েলারি প্রতিষ্ঠান ● ৭ বছর বাড়বে আয়ু, ২২ মিনিট ধরে করতে হবে যে কাজ ● দেশে আয়ের চেয়ে ব্যয় বেশি, ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত: বিবিএস ● স্বর্ণের দাম আরও বাড়বে না কমবে? ● সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ, কারণ জানতে রাষ্ট্রদূতকে তলব ● তিন বছরের অপেক্ষার অবসান, অবশেষে সুখবর পেলেন মৌসুমী ● ভারত সফর করলেও দিল্লি যাবেন না রুবিও ● পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল ● শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন পলাশবাড়ীর বিজ অফিস ● মিঠাপুকুরে ধানখেত থেকে নবম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ● সোমবার সারা দেশে বন্ধ থাকবে সব জুয়েলারি প্রতিষ্ঠান ● ৭ বছর বাড়বে আয়ু, ২২ মিনিট ধরে করতে হবে যে কাজ ● দেশে আয়ের চেয়ে ব্যয় বেশি, ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত: বিবিএস ● স্বর্ণের দাম আরও বাড়বে না কমবে? ● সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ, কারণ জানতে রাষ্ট্রদূতকে তলব ● তিন বছরের অপেক্ষার অবসান, অবশেষে সুখবর পেলেন মৌসুমী ● ভারত সফর করলেও দিল্লি যাবেন না রুবিও ● পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

পাকিস্তানের অভিযানে ভারত-সমর্থিত ৮ সন্ত্রাসী নিহত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৪:২৪
শেয়ার: mail
পাকিস্তানের অভিযানে ভারত-সমর্থিত ৮ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা, নুশকি ও খুজদার জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত তিনটি অভিযানে আটজন ভারত-সমর্থিত সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

রোববার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, শনিবার (১৭ অক্টোবর) ফিতনা আল-হিন্দুস্তান নামে অভিহিত একটি গোষ্ঠীর সদস্যদের উপস্থিতির তথ্যের ভিত্তিতে এসব অভিযান চালানো হয়। পাকিস্তানের রাষ্ট্রীয় কর্তৃপক্ষ বেলুচিস্তানভিত্তিক কয়েকটি সশস্ত্র গোষ্ঠীকে ফিতনা আল-হিন্দুস্তান নামে অভিহিত করে থাকে। এসব গোষ্ঠীকে ভারত-সমর্থিত বলে দাবি করে ইসলামাবাদ।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, কোয়েটা জেলার পাঞ্জপাই এলাকায় সন্ত্রাসীরা যান চলাচল ব্যাহত করতে সড়ক অবরোধের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী তা প্রতিহত করে। এ সময় পাঁচজন সন্ত্রাসী নিহত হন।

অন্যদিকে নুশকি জেলায় তল্লাশি অভিযান চালিয়ে সন্ত্রাসীদের একটি আস্তানা ধ্বংস করে নিরাপত্তা বাহিনী। সেখানে তীব্র গোলাগুলির পর দুই সন্ত্রাসী নিহত হন। এ সময় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও জানায় আইএসপিআর।

খুজদার জেলায় পরিচালিত তৃতীয় অভিযানে সন্ত্রাসীদের আরেকটি আস্তানা ধ্বংস করা হয়। সেখানে একজন সন্ত্রাসী নিহত হন। এ ছাড়া ওই আস্তানা থেকে ৪৯০ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ শাখা।

বিবৃতিতে আরও বলা হয়, এলাকায় অন্য কোনো সন্ত্রাসী লুকিয়ে আছে কি না, তা নিশ্চিত করতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

আইএসপিআর জানায়, ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের আওতায় ফেডারেল অ্যাপেক্স কমিটির অনুমোদিত আজম-ই-ইস্তেহকাম কর্মসূচির অধীনে নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে। দেশ থেকে বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করাই এসব অভিযানের লক্ষ্য। সূত্র: ডন

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৮ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

পাকিস্তানের অভিযানে ভারত-সমর্থিত ৮ সন্ত্রাসী নিহত

বিস্তারিত কমেন্টে