ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ শনিবার (১৭ অক্টোবর) সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি বলেন, আগামী ২১ অক্টোবর দাম্মামের ফ্লাইট চালু হতে পারে। তবে ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এটা বাংলাদেশিদের জন্য বড় শিক্ষা। বাংলাদেশিরা যে দেশেই থাকুক, তাঁদের সব সময় আইন মেনে চলতে হবে।
kalprakash.com/IM