শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ | ১ কার্তিক, ১৪৩৩ | ৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৩৫:৫০
শিরোনাম
● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল একটি প্রকৃত জনযুদ্ধ: স্পিকার ● প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান ● ত্রিদেশীয় সিরিজ: টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল একটি প্রকৃত জনযুদ্ধ: স্পিকার ● প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান ● ত্রিদেশীয় সিরিজ: টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ভারতে তীর্থযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৮

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৪:৪৯
শেয়ার: mail
ভারতে তীর্থযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৮

ভারতের রাজস্থানের কোটা জেলায় দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে তীর্থযাত্রীবাহী একটি বাস উল্টে ১৫ ফুট খাদে পড়ে অন্তত আটজন নিহত হয়েছেন। আজ শনিবার (১৭ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

বাসটি ভারতের মধ্যপ্রদেশের ভোপাল থেকে রাজস্থানের খাতু শ্যাম মন্দিরের উদ্দেশে যাচ্ছিল। বাসটিতে নারী, পুরুষ, বয়স্ক ও শিশুসহ ২৫ জন যাত্রী ছিলেন।

শনিবার ভোর ৬টার দিকে এক্সপ্রেসওয়ের ৩৮৪ নম্বর পোলের কাছে বাসটি দুর্ঘটনার শিকার হয়। এ সময় বাসটি সড়ক থেকে ছিটকে প্রায় ১৫ ফুট গভীর একটি খালে পড়ে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

কোটা জেলার কালেক্টর পীযূষ সামারিয়া আটজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে ১৭ জনকে নিউ মেডিকেল কলেজ হাসপাতালে (এনএমসিএইচ) এবং আটজনকে এমবিএস হাসপাতালে নেওয়া হয়। এনএমসিএইচে নেওয়া ব্যক্তিদের মধ্যে সাতজনকে পৌঁছানোর পর মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। অন্যদিকে এমবিএস হাসপাতালে একজনের মৃত্যু হয়।

আহতদের শারীরিক অবস্থার খোঁজ নিতে জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে সঙ্গে নিয়ে হাসপাতাল পরিদর্শন করেন পীযূষ সামারিয়া। এ সময় তিনি আহতদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।

উদ্ধারকাজ দ্রুত শুরু করা হলেও খালে পলি ও পানি জমে থাকায় অভিযান ব্যাহত হয়। এ সময় জরুরি সেবাকর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে অংশ নেন। দুর্ঘটনাকবলিত বাসটি খাল থেকে তুলে আনতে ক্রেন ব্যবহার করে কর্তৃপক্ষ। শুরুতে কিছু সমস্যার মুখে পড়লেও পরে বাসটি টেনে ওপরে তোলা সম্ভব হয়।

দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা জানতে তদন্ত চলছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ভারতে তীর্থযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৮

বিস্তারিত কমেন্টে