শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ | ১ কার্তিক, ১৪৩৩ | ৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৪৬:১৬
শিরোনাম
● বেনাপোলে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ভ্যানচালক আটক ● ‘আমার স্বাভাবিক জীবনটা দুর্বিষহ করে দিয়েছেন’ ● নিজ কলেজ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী ● আখাউড়া স্থলবন্দরে ৭ দিন ছুটি ঘোষণা ● গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন ● দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ● বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল ● মোবাইলের দিকে তাকালেই চোখ জ্বালাপোড়া? যে কারণে হচ্ছে, কমানোর উপায় ● ভারতে তীর্থযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৮ ● সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ স্থান পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ● বেনাপোলে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ভ্যানচালক আটক ● ‘আমার স্বাভাবিক জীবনটা দুর্বিষহ করে দিয়েছেন’ ● নিজ কলেজ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী ● আখাউড়া স্থলবন্দরে ৭ দিন ছুটি ঘোষণা ● গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন ● দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ● বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল ● মোবাইলের দিকে তাকালেই চোখ জ্বালাপোড়া? যে কারণে হচ্ছে, কমানোর উপায় ● ভারতে তীর্থযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৮ ● সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ স্থান পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

শনিবার রাজশাহীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৭:৩৩
শেয়ার: mail
শনিবার রাজশাহীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

 

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (১৭ অক্টোবর) রাজশাহীর বেশ কয়েকটি এলাকায় পর্যায়ক্রমে সাড়ে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আসন্ন শারদীয় দুর্গাপূজা ও বৈরী আবহাওয়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ লাইনের পাশের গাছের ডালপালা কাটার কাজ করা হবে।

শুক্রবার (১৬ অক্টোবর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল ৭টা ৪৫ মিনিট থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত দুই ঘণ্টা রাজশাহীর হড়গ্রাম বাজার, ভেড়িপাড়া মোড়, পর্যটন মোটেল, টেনিস কমপ্লেক্স, মিশন হাসপাতাল ও রাজপাড়া সুফিয়ানের মোড় এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

একই দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এক ঘণ্টা বিদ্যুৎ থাকবে না পীর সাহেবপাড়া, হড়গ্রাম, মুন্সিপাড়া, পালপাড়া, চার খোটার মোড়, হড়গ্রাম নতুনপাড়া ও গুঁড়িপাড়া এলাকায়।

এ ছাড়া বেলা ১১টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত রাজশাহীর লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর কাঁচাবাজার, টিবি হাসপাতাল, রাজশাহী শিক্ষা বোর্ড, রাজশাহী জিপিও, কাজিহাটা, সিঅ্যান্ডবি মোড়, সার্কিট হাউস, কালেক্টর মাঠ, শ্রীরামপুর ও জজেস কোয়ার্টার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো রাজশাহী কর্তৃপক্ষ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

শনিবার রাজশাহীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

বিস্তারিত কমেন্টে