শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ | ৩০ আশ্বিন, ১৪৩৩ | ৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:০৩:১৩
শিরোনাম
● ঘরে বসেই ই-পাসপোর্টের আবেদন, ৭ ধাপে সহজ প্রক্রিয়া ● নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে ফিরছেন পর্যটকেরা, স্বাভাবিক যান চলাচল ● বধূর সাজে পরীমনি, ক্যাপশনে শুধু ‘পরী’ ● ইরানে মাদার অব অল বম্বস ফেলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ● জাতীয় নেতার জন্মবার্ষিকী ঘিরে চীন-তাইওয়ান উত্তেজনা, নাগরিকদের কড়া নির্দেশ ● ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরাকের ক্ষতির পরিমাণ কত, জানা গেল ● ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে নিহত ৪, দগ্ধ ২ ● দেশে বিস্তৃত হচ্ছে ডিজিটাল সুবিধা ● আবারও আটক অভিজিৎ দীপকে ● চীনা রাষ্ট্রদূতের হুমকির কড়া জবাব ফিলিপাইনের ● ঘরে বসেই ই-পাসপোর্টের আবেদন, ৭ ধাপে সহজ প্রক্রিয়া ● নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে ফিরছেন পর্যটকেরা, স্বাভাবিক যান চলাচল ● বধূর সাজে পরীমনি, ক্যাপশনে শুধু ‘পরী’ ● ইরানে মাদার অব অল বম্বস ফেলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ● জাতীয় নেতার জন্মবার্ষিকী ঘিরে চীন-তাইওয়ান উত্তেজনা, নাগরিকদের কড়া নির্দেশ ● ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরাকের ক্ষতির পরিমাণ কত, জানা গেল ● ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে নিহত ৪, দগ্ধ ২ ● দেশে বিস্তৃত হচ্ছে ডিজিটাল সুবিধা ● আবারও আটক অভিজিৎ দীপকে ● চীনা রাষ্ট্রদূতের হুমকির কড়া জবাব ফিলিপাইনের

আবারও আটক অভিজিৎ দীপকে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৭:০২
শেয়ার: mail
আবারও আটক অভিজিৎ দীপকে

ভারতের দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগেই ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো আটক হলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার বিকেলে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (শারদ পাওয়ার) মুখপাত্র আনিস গাওয়ান্ডের বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। এ সময় দিল্লির কনট প্লেসে জড়ো হওয়া জনতাকে ছত্রভঙ্গ করতে শুরু করে পুলিশ ও নিরাপত্তা বাহিনী।

দলের দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকার গ্রেপ্তারের প্রতিবাদে শুক্রবার বিকেল ৫টায় কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ‘লেহরা দো তিরঙ্গা’ বা ‘তেরঙা ওড়াও’ কর্মসূচির ডাক দিয়েছিলেন দীপকে। জাতীয় পতাকা হাতে ওই কর্মসূচিতে তরুণদের অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। তবে কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার কয়েক মিনিট আগেই তাঁকে আটক করা হয়।

এর আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নিতে মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছানোর পরও দীপকেকে আটক করা হয়েছিল। একই দিন জাতীয় পতাকা হাতে জন্তর মন্তরে প্রবেশের পর গ্রেপ্তার হন সিজেপির দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকা।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দীপকেকে আটকের আগে তাঁর বাসায় গিয়ে মিছিল না করার বিষয়ে একটি নোটিশ দেয় দিল্লি পুলিশ। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারায় জারি করা ওই নোটিশে বলা হয়, রাজধানীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা কনট প্লেসের আশপাশে নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এ ছাড়া প্রস্তাবিত তিরঙ্গা যাত্রার জন্য নয়াদিল্লি পৌর পরিষদের (এনডিএমসি) অনুমতি নেওয়া হয়নি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, জাতীয় পতাকা ওড়ানো বেআইনি নয়। তবে অনুমতি ছাড়া মিছিল করা ও জনসমাগম ঘটানো নিষেধাজ্ঞা লঙ্ঘনের শামিল হতে পারে। এ ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও দীপকেকে জানানো হয়।

পুলিশের সঙ্গে কথোপকথনের সময় দীপকেকে বলতে শোনা যায়, ‘আপনি নয়াদিল্লিতে যেতে পারবেন না। আমরা আপনাকে আটক করছি।’ জবাবে তিনি প্রশ্ন করেন, ‘নয়াদিল্লিতে যেতে পারব না, অন্য কোথাও তো যেতে পারি। আমি কোন আইন ভেঙেছি?’

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, কাঁধে ছোট একটি জাতীয় পতাকা জড়িয়ে বসার ঘরে বসে পুলিশের দেওয়া কাগজপত্র পড়ছেন দীপকে। এ সময় পুলিশের কাছে তিনি জানতে চান, তাঁর বিরুদ্ধে কী ধরনের অভিযোগ আনা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

আবারও আটক অভিজিৎ দীপকে

বিস্তারিত কমেন্টে