বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ | ২৮ আশ্বিন, ১৪৩৩ | ২ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:০৮:২৯
শিরোনাম
● বাংলাদেশকে দেখে ভারতজুড়ে শুরু হয়েছে জেন-জি আন্দোলন: নেহা বোরা ● সাজেকে পর্যটকদের ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন ● পীরগঞ্জে পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত, পৌর সচিব আটক ● সাবিলার বিচ্ছেদের গুঞ্জন, নতুন প্রেমিকের নাম জানালেন এক ফেসবুক একটিভিস্ট ● কাল থেকে সাজেকে ফের সড়ক অবরোধের ঘোষণা ● পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত ● হুথিদের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় ইসরায়েল, না করল সৌদি ● ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ● ধর্মঘট করে জিনিসের মূল্য বাড়ানোর চেষ্টা গ্রহণ করা হবে না: জ্বালানিমন্ত্রী ● নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ● বাংলাদেশকে দেখে ভারতজুড়ে শুরু হয়েছে জেন-জি আন্দোলন: নেহা বোরা ● সাজেকে পর্যটকদের ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন ● পীরগঞ্জে পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত, পৌর সচিব আটক ● সাবিলার বিচ্ছেদের গুঞ্জন, নতুন প্রেমিকের নাম জানালেন এক ফেসবুক একটিভিস্ট ● কাল থেকে সাজেকে ফের সড়ক অবরোধের ঘোষণা ● পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত ● হুথিদের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় ইসরায়েল, না করল সৌদি ● ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ● ধর্মঘট করে জিনিসের মূল্য বাড়ানোর চেষ্টা গ্রহণ করা হবে না: জ্বালানিমন্ত্রী ● নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ধর্মঘট করে জিনিসের মূল্য বাড়ানোর চেষ্টা গ্রহণ করা হবে না: জ্বালানিমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ২:০৮
শেয়ার: mail
ধর্মঘট করে জিনিসের মূল্য বাড়ানোর চেষ্টা গ্রহণ করা হবে না: জ্বালানিমন্ত্রী

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানোর চেষ্টা করলে তা গ্রহণ করা হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, ‘কথায় কথায় তারা ধর্মঘট করে জিনিসের মূল্য বাড়াবে, এটা গ্রহণ করা হবে না।’ এ সময় তিনি পণ্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। ব্যবসায়ীদের হয়রানি বন্ধ এবং কমিশন বাড়ানোসহ কয়েকটি দাবিতে ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে দুই দিন এলপিজি সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ এলপি গ্যাস ট্রেডার্স কো-অপারেটিভ অ্যাসোসিয়েশন।

মন্ত্রী জানান, ভোক্তা পর্যায়ে মূল্য কীভাবে সহনীয় রাখা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘এটি নির্বাচিত সরকার, জনগণ যেন কোনো অসুবিধার মধ্যে না পড়ে, সেদিকে আমরা খেয়াল রাখব।’

বিশ্ব জ্বালানি পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী জানান, এ রকম অবস্থার মধ্যে কেউ ধর্মঘট করার চেষ্টা করলে এসেনশিয়াল (অত্যাবশ্যকীয়) এই পণ্যের ক্ষেত্রে ১৯৫৬ সালের আইন প্রয়োগ করা হবে।

ধর্মঘটের বিষয়ে সংশ্লিষ্টদের আলোচনার মাধ্যমে সমাধানে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘যাঁরা ধর্মঘটের কথা বলছেন, আমি মনে করি তাঁরা আলোচনার টেবিলে বসেছেন। আলোচনা করে বিষয়টি যেন সমাধান করেন।’

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ধর্মঘট করে জিনিসের মূল্য বাড়ানোর চেষ্টা গ্রহণ করা হবে না: জ্বালানিমন্ত্রী

বিস্তারিত কমেন্টে