মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ | ২৭ আশ্বিন, ১৪৩৩ | ১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:৫২:০৩
শিরোনাম
● বাঘাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন, ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি ● বাঁচতে চান হাস্যোজ্জ্বল বৃষ্টি, প্রয়োজন ৩৫ লাখ টাকা ● খাগড়াছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ● সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে, তদন্ত কমিটি গঠন ● নিরাপত্তা শঙ্কায় আজ থেকে জিয়াউল আহসানকে কারাগারে রেখেই হবে বিচার: প্রসিকিউটর তামীম ● মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ ● সুপ্রিম কোর্টে রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি চিহ্নিত, পেছাল শুনানি ● জীবননগর সীমান্তে ১ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১ ● কুবির বিজয়-২৪ হলে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা, ১১ দফা দাবি ● মণিরামপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স ● বাঘাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন, ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি ● বাঁচতে চান হাস্যোজ্জ্বল বৃষ্টি, প্রয়োজন ৩৫ লাখ টাকা ● খাগড়াছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ● সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে, তদন্ত কমিটি গঠন ● নিরাপত্তা শঙ্কায় আজ থেকে জিয়াউল আহসানকে কারাগারে রেখেই হবে বিচার: প্রসিকিউটর তামীম ● মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ ● সুপ্রিম কোর্টে রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি চিহ্নিত, পেছাল শুনানি ● জীবননগর সীমান্তে ১ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১ ● কুবির বিজয়-২৪ হলে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা, ১১ দফা দাবি ● মণিরামপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স

জেএফকে বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১০:৩১
শেয়ার: mail
জেএফকে বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের প্রতিবাদের মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাঁকে লক্ষ্য করে ‘ইউ আর টেররিস্ট’, ‘গো ব্যাক’সহ বিভিন্ন স্লোগান ও মন্তব্য করেন সেখানে উপস্থিত কয়েকজন প্রবাসী। পরে নিরাপত্তাকর্মীরা তাঁকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন।

সোমবার (১২ অক্টোবর) কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছান ড. ইউনূস। বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে করে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় ড. ইউনূসকে লক্ষ্য করে নানা মন্তব্য করছেন কয়েকজন প্রবাসী। তাঁদের মুখে ‘ইউ আর টেররিস্ট’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’, ‘গো ব্যাক’, ‘ইউ ডেস্ট্রয় ডেমোক্রেসি’ এবং ‘ইউ কিল্ড থাউজেন্ডস অব পুলিশ’ এ ধরনের বক্তব্য শোনা যায়।

ভিডিওতে দেখা যাওয়া ঘটনার পর নিরাপত্তাকর্মীরা ড. ইউনূসকে দ্রুত সেখান থেকে নিয়ে যান।

এ সময় তাঁর সঙ্গে থাকা লামিয়া মোর্শেদও দ্রুত বিমানবন্দরের ভেতরে চলে যান বলে জানিয়েছেন সেখানে উপস্থিত একাধিক ব্যক্তি। তবে এ ঘটনায় জড়িত প্রবাসীদের পরিচয় এবং ঘটনার বিস্তারিত বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

জেএফকে বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বিস্তারিত কমেন্টে