রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ | ২৫ আশ্বিন, ১৪৩৩ | ২৮ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:৩৬:৫১
শিরোনাম
● সাংবাদিক নিবিড়ের নতুন বই ‘পূর্ণতা’, প্রি-অর্ডার শুরু ● এসএসসি পাসেই পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর থেকে ● চাকরি দেবে সিম্ফনি মোবাইল, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত ● দুর্গাপূজা উপলক্ষে চলবে বিশেষ ট্রেন, সময়সূচি প্রকাশ ● বিমানবন্দরে হীরা-স্বর্ণালঙ্কার ও মূল্যবান পাথর জব্দ ● ফ্যামিলি কার্ড নিয়ে প্রচারণা চালানোর নির্দেশ ● রূপপুরে সফলভাবে পরমাণু বিক্রিয়া শুরু ● ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল পিতৃপরিচয় ● দিবস পালন নিয়ে নির্দেশনা দিয়ে পরিপত্র জারি ● এমপি গাজী নজরুলের জামিন ফের নামঞ্জুর ● সাংবাদিক নিবিড়ের নতুন বই ‘পূর্ণতা’, প্রি-অর্ডার শুরু ● এসএসসি পাসেই পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর থেকে ● চাকরি দেবে সিম্ফনি মোবাইল, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত ● দুর্গাপূজা উপলক্ষে চলবে বিশেষ ট্রেন, সময়সূচি প্রকাশ ● বিমানবন্দরে হীরা-স্বর্ণালঙ্কার ও মূল্যবান পাথর জব্দ ● ফ্যামিলি কার্ড নিয়ে প্রচারণা চালানোর নির্দেশ ● রূপপুরে সফলভাবে পরমাণু বিক্রিয়া শুরু ● ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল পিতৃপরিচয় ● দিবস পালন নিয়ে নির্দেশনা দিয়ে পরিপত্র জারি ● এমপি গাজী নজরুলের জামিন ফের নামঞ্জুর

ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল পিতৃপরিচয়

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৬:২৫
শেয়ার: mail
ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল পিতৃপরিচয়

রাজবাড়ীতে ধর্ষণ মামলায় মো. ফারুক হোসেন নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুকে বাবার স্বীকৃতি এবং তাঁর সম্পত্তিতে পূর্ণ ওয়ারিশি অধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১১ অক্টোবর) রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তহিদুল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ফারুক হোসেন পাংশা উপজেলার বাবুপাড়া এলাকার বাসিন্দা।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালে বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী নারীকে বিভিন্ন স্থানে রেখে ধর্ষণ ও নির্যাতন করেন ফারুক। একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তিনি পালিয়ে যান। এ ঘটনায় ২০১৮ সালের ৯ নভেম্বর ভুক্তভোগী নারী মামলা দায়ের করেন।

মামলার বিচারিক কার্যক্রম শেষে আদালত ফারুক হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পাশাপাশি ৫ লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

রায়ের বিষয়ে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জাহিদ উদ্দিন মোল্লা জানান, এ রায়ে প্রসিকিউশন সন্তোষ প্রকাশ করেছে।

তিনি জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুটি আসামির সন্তান হিসেবে স্বীকৃতি পাবে এবং তাঁর সম্পত্তিতে ওয়ারিশের অধিকার ভোগ করবে। এ ছাড়া শিশুটির ২১ বছর বয়স পর্যন্ত ভরণপোষণের ব্যয় সরকার বহন করবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

এ রায়ের মধ্য দিয়ে আসামির শাস্তির পাশাপাশি ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুর পরিচয়, ভরণপোষণ ও উত্তরাধিকার-সংক্রান্ত অধিকারও গুরুত্ব পেয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল পিতৃপরিচয়

বিস্তারিত কমেন্টে