সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ | ২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:২৮:১৩
শিরোনাম
● সাংবাদিক নিবিড়ের নতুন বই ‘পূর্ণতা’, প্রি-অর্ডার শুরু ● এসএসসি পাসেই পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর থেকে ● চাকরি দেবে সিম্ফনি মোবাইল, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত ● দুর্গাপূজা উপলক্ষে চলবে বিশেষ ট্রেন, সময়সূচি প্রকাশ ● বিমানবন্দরে হীরা-স্বর্ণালঙ্কার ও মূল্যবান পাথর জব্দ ● ফ্যামিলি কার্ড নিয়ে প্রচারণা চালানোর নির্দেশ ● রূপপুরে সফলভাবে পরমাণু বিক্রিয়া শুরু ● ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল পিতৃপরিচয় ● দিবস পালন নিয়ে নির্দেশনা দিয়ে পরিপত্র জারি ● এমপি গাজী নজরুলের জামিন ফের নামঞ্জুর ● সাংবাদিক নিবিড়ের নতুন বই ‘পূর্ণতা’, প্রি-অর্ডার শুরু ● এসএসসি পাসেই পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর থেকে ● চাকরি দেবে সিম্ফনি মোবাইল, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত ● দুর্গাপূজা উপলক্ষে চলবে বিশেষ ট্রেন, সময়সূচি প্রকাশ ● বিমানবন্দরে হীরা-স্বর্ণালঙ্কার ও মূল্যবান পাথর জব্দ ● ফ্যামিলি কার্ড নিয়ে প্রচারণা চালানোর নির্দেশ ● রূপপুরে সফলভাবে পরমাণু বিক্রিয়া শুরু ● ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল পিতৃপরিচয় ● দিবস পালন নিয়ে নির্দেশনা দিয়ে পরিপত্র জারি ● এমপি গাজী নজরুলের জামিন ফের নামঞ্জুর

মিঠাপুকুরে কুকুরের কামড়ে একদিনে আহত ৩০, ছড়িয়েছে আতঙ্ক

মো. রাখিবুল হাসান রাখিব, মিঠাপুকুর প্রতিনিধি
মো. রাখিবুল হাসান রাখিব, মিঠাপুকুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ১০:৫০
শেয়ার: mail
মিঠাপুকুরে কুকুরের কামড়ে একদিনে আহত ৩০, ছড়িয়েছে আতঙ্ক

রংপুরের মিঠাপুকুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশু ও বৃদ্ধসহ একদিনে অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) উপজেলার ১৪ নম্বর দুর্গাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর জখম দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিনের বেলায় একটি বেওয়ারিশ কুকুর রামপুরা, চিতলী দক্ষিণপাড়া, দুলহাপুর ও শীতলগাড়িসহ আশপাশের এলাকায় লোকজনকে কামড় দেয়। এতে শিশু ও বৃদ্ধসহ অন্তত ৩০ জন আহত হন। পরে তাঁরা চিকিৎসার জন্য মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি হয়ে চিকিৎসা নেন।

মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক কর্মকর্তা ডা. হালিম লাভলু জানান, শনিবার কুকুরের কামড়ে আহত ৩০ জন রোগী জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর জখম দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এ ছাড়া তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদের প্রয়োজনীয় চিকিৎসা ও ভ্যাকসিন দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আক্রান্ত ব্যক্তিরা সবাই ১৪ নম্বর দুর্গাপুর ইউনিয়নের বাসিন্দা। তাঁদের মধ্যে রামপুরা, চিতলী দক্ষিণপাড়া, দুলহাপুর, শঠিবাড়ী ডিগ্রি কলেজের আশপাশের এলাকা এবং শীতলগাড়ি এলাকার বাসিন্দারা রয়েছেন।

হাসপাতালে ভর্তি থাকা তিনজন হলেন শীতলগাড়ি এলাকার পাঁচ বছর বয়সী মো. লাবিব হাসান, রামপুরা গ্রামের ৭৫ বছর বয়সী জুলেখা বেগম এবং একই গ্রামের ৫৫ বছর বয়সী মোছা. সেলিনা বেগম।

আক্রান্তদের স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব দিন দিন বাড়ছে। এর মধ্যে একটি কুকুরের আক্রমণে একদিনে এত মানুষ আহত হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে স্কুলগামী শিশু ও বয়স্কদের চলাচল নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। দিনের বেলাতেও রাস্তাঘাটে চলাচল করতে গিয়ে কুকুরের আক্রমণের আশঙ্কা করছেন তাঁরা।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। জননিরাপত্তা নিশ্চিত করতে আক্রমণকারী কুকুরটিকে নিরাপদে আটক ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি নিয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন। দ্রুত কীভাবে ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

মিঠাপুকুরে কুকুরের কামড়ে একদিনে আহত ৩০, ছড়িয়েছে আতঙ্ক

বিস্তারিত কমেন্টে