মার্কেন্টাইল ব্যাংক পিএলসি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পদে জনবল নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গতকাল ৭ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে মার্কেন্টাইল ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: মার্কেন্টাইল ব্যাংক পিএলসি
চাকরির ধরন: বেসরকারি চাকরি
প্রকাশের তারিখ: ০৭ অক্টোবর ২০২৬
পদের নাম: সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর
পদসংখ্যা: নির্ধারিত নয়
আবেদনের মাধ্যম: অনলাইন
আবেদন শুরুর তারিখ: ০৭ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ১৫ অক্টোবর ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট: www.mblbd.com
আবেদনের যোগ্যতা ও শর্ত
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE), ইনফরমেশন টেকনোলজি (IT) বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: তফসিলি ব্যাংকের আইটি বিভাগ, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন বা ডেটা সেন্টার পরিচালনা–সংক্রান্ত কাজে দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৬ থেকে ১০ বছর।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়
বয়সসীমা: কমপক্ষে ২৭ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অফিশিয়াল নোটিশের নিচে দেওয়া লিংকে গিয়ে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৬
kalprakash.com/IM