বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ | ২২ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৮:২৮:০৬
শিরোনাম
● সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দেবে মার্কেন্টাইল ব্যাংক ● সেলস অফিসার নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● প্রাক্তন দুই স্ত্রীর প্রশংসায় বেন অ্যাফ্লেক ● স্ত্রী-সন্তানদের মধ্যে মৃত ব্যক্তির সম্পত্তি যেভাবে ভাগ করতে হয় ● টাকার জন্য সিনেমায় কত কী করতে হয়: কৌশানী ● ঢাকাকে ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করতে চায় ইন্দোনেশিয়া ● প্রবাসীদের ঋণ ও বিনিয়োগে থাকছে বড় সুবিধা ● ধেয়ে আসছে এল নিনো—মহাপ্রলয়ের শঙ্কা, স্থায়ী হবে কতদিন? ● চাটমোহরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা ● চট্টগ্রামে জ্যেষ্ঠ সাংবাদিকে শীর্ষ সন্ত্রাসী বগার হুমকি বিএমইউজে’র নিন্দা ও প্রতিবাদ ● সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দেবে মার্কেন্টাইল ব্যাংক ● সেলস অফিসার নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● প্রাক্তন দুই স্ত্রীর প্রশংসায় বেন অ্যাফ্লেক ● স্ত্রী-সন্তানদের মধ্যে মৃত ব্যক্তির সম্পত্তি যেভাবে ভাগ করতে হয় ● টাকার জন্য সিনেমায় কত কী করতে হয়: কৌশানী ● ঢাকাকে ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করতে চায় ইন্দোনেশিয়া ● প্রবাসীদের ঋণ ও বিনিয়োগে থাকছে বড় সুবিধা ● ধেয়ে আসছে এল নিনো—মহাপ্রলয়ের শঙ্কা, স্থায়ী হবে কতদিন? ● চাটমোহরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা ● চট্টগ্রামে জ্যেষ্ঠ সাংবাদিকে শীর্ষ সন্ত্রাসী বগার হুমকি বিএমইউজে’র নিন্দা ও প্রতিবাদ

প্রাক্তন দুই স্ত্রীর প্রশংসায় বেন অ্যাফ্লেক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৬:৩৬
শেয়ার: mail
প্রাক্তন দুই স্ত্রীর প্রশংসায় বেন অ্যাফ্লেক

ব্যক্তিগত জীবন নিয়ে সব সময়ই আলোচনায় থাকেন হলিউড তারকা বেন অ্যাফ্লেক। তবে এবার তিনি সংবাদের শিরোনামে এলেন তাঁর দুই প্রাক্তন স্ত্রী জেনিফার গার্নার ও জেনিফার লোপেজের প্রশংসা করে।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ৫৪ বছর বয়সী এ অভিনেতা স্পষ্ট জানান, অতীত যা-ই হোক না কেন, দুই প্রাক্তনের প্রতিই তাঁর মনে ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে।

সম্প্রতি ভ্যারাইটি সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের প্রযোজনা সংস্থা আর্টিস্টস ইকুইটি নিয়ে কথা বলছিলেন বেন অ্যাফ্লেক। আলোচনার একপর্যায়ে তারকাদের নিজস্ব ব্র্যান্ড গড়ে তোলার বিষয়টি উঠে আসে।

অ্যাফ্লেক বলেন, ‘আজকাল শিল্পীদের শুধু অভিনয়েই সীমাবদ্ধ থাকলে চলে না, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজস্ব ব্র্যান্ড ও পরিচয় গড়ে তুলতে হয়। আমি জেনিফার লোপেজ ও জেনিফার গার্নার—দুজনকেই এই জায়গায় অসাধারণ কাজ করতে দেখেছি। তাঁরা যেভাবে নিজেদের মূল্য ও অবস্থান তৈরি করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। আমি নিজে এটি কখনোই পারতাম না।’

সাক্ষাৎকারে নিজের নতুন থ্রিলার ছবি অ্যানিম্যালস ও সম্পর্কের সমীকরণ নিয়ে খোলামেলা কথা বলেন অ্যাফ্লেক। তিনি জানান, যৌথ জীবন ও অংশীদারি এত সহজ নয়। মানুষ অনেক সময় সম্পর্কে থাকা অবস্থাতেও একে অপরের কাছে কিংবা নিজের কাছে পুরোপুরি সত্যি বলতে পারে না।

দুই প্রাক্তনের সঙ্গেই সম্পর্কের আনুষ্ঠানিক ইতি ঘটলেও তাঁদের সঙ্গে বর্তমানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখেছেন এ হলিউড অভিনেতা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

প্রাক্তন দুই স্ত্রীর প্রশংসায় বেন অ্যাফ্লেক

বিস্তারিত কমেন্টে