আকিজ গ্রুপ সেলস অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গতকাল ৭ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে আকিজ গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: আকিজ গ্রুপ
চাকরির ধরন: বেসরকারি চাকরি
প্রকাশের তারিখ: ০৭ অক্টোবর ২০২৬
পদের নাম: সেলস অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
আবেদনের মাধ্যম: অনলাইন
আবেদন শুরুর তারিখ: ০৭ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২৬ অক্টোবর ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট: akij.net
আবেদনের যোগ্যতা ও শর্ত
শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স বা পাওয়ার বিষয়ে স্নাতক, এইচএসসি অথবা ডিপ্লোমা।
অন্যান্য যোগ্যতা: প্লাস্টিকের আসবাবপত্র, গৃহস্থালি সামগ্রী, খেলনা, গিজার, পানির পাম্প, পাইপ, ইলেকট্রিক পাইপ ও পিভিসি (PVC) বোর্ড বিক্রয়ের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়
বয়সসীমা: ২২ থেকে ৩২ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: প্রতিযোগিতামূলক বেতন কাঠামো
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, এলএফএ (LFA) বোনাস, কমিশন, ইনসেনটিভ, টিএ/ডিএ (ভ্রমণ ও দৈনিক ভাতা) এবং হাসপাতালে ভর্তিকালীন সহায়তা।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অফিশিয়াল নোটিশের নিচে দেওয়া লিংকে গিয়ে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৬ অক্টোবর ২০২৬
kalprakash.com/IM