বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ | ২২ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:১৫:২৭
শিরোনাম
● সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দেবে মার্কেন্টাইল ব্যাংক ● সেলস অফিসার নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● প্রাক্তন দুই স্ত্রীর প্রশংসায় বেন অ্যাফ্লেক ● স্ত্রী-সন্তানদের মধ্যে মৃত ব্যক্তির সম্পত্তি যেভাবে ভাগ করতে হয় ● টাকার জন্য সিনেমায় কত কী করতে হয়: কৌশানী ● ঢাকাকে ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করতে চায় ইন্দোনেশিয়া ● প্রবাসীদের ঋণ ও বিনিয়োগে থাকছে বড় সুবিধা ● ধেয়ে আসছে এল নিনো—মহাপ্রলয়ের শঙ্কা, স্থায়ী হবে কতদিন? ● চাটমোহরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা ● চট্টগ্রামে জ্যেষ্ঠ সাংবাদিকে শীর্ষ সন্ত্রাসী বগার হুমকি বিএমইউজে’র নিন্দা ও প্রতিবাদ ● সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দেবে মার্কেন্টাইল ব্যাংক ● সেলস অফিসার নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● প্রাক্তন দুই স্ত্রীর প্রশংসায় বেন অ্যাফ্লেক ● স্ত্রী-সন্তানদের মধ্যে মৃত ব্যক্তির সম্পত্তি যেভাবে ভাগ করতে হয় ● টাকার জন্য সিনেমায় কত কী করতে হয়: কৌশানী ● ঢাকাকে ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করতে চায় ইন্দোনেশিয়া ● প্রবাসীদের ঋণ ও বিনিয়োগে থাকছে বড় সুবিধা ● ধেয়ে আসছে এল নিনো—মহাপ্রলয়ের শঙ্কা, স্থায়ী হবে কতদিন? ● চাটমোহরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা ● চট্টগ্রামে জ্যেষ্ঠ সাংবাদিকে শীর্ষ সন্ত্রাসী বগার হুমকি বিএমইউজে’র নিন্দা ও প্রতিবাদ

বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৫:১১
শেয়ার: mail
বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভকে ঘিরে দেশটির রাজধানীতে টানটান উত্তেজনা বিরাজ করছে। পার্শ্ববর্তী প্রদেশগুলোতে সতর্কতা জারির পাশাপাশি দিল্লিতে নেওয়া হচ্ছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা।

সূত্রমতে, দেশটির কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) ২৩ হাজার সদস্যকে ১০ অক্টোবরের বিক্ষোভ সমাবেশের দিন দিল্লিতে মোতায়েন করা হচ্ছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) থেকে ১২ অক্টোবর পর্যন্ত সিএপিএফের ২২১ কোম্পানি সদস্যকে রাজধানীজুড়ে মোতায়েনের সিদ্ধান্ত অনুমোদন করেছে ভারতের ইউনিয়ন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর বাইরে দিল্লি পুলিশের অধীনে আরও ১১০ কোম্পানি সিএপিএফ সদস্য থাকবে।

এ ছাড়া বিক্ষোভের সময় দিল্লি পুলিশের আরও ২০ হাজার অতিরিক্ত সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জুলাইয়ে সিজেপির যন্তর-মন্তর বিক্ষোভের সময় প্রায় ১৫০ কোম্পানি সিএপিএফ সদস্য মোতায়েন করা হয়েছিল। কৃষক আন্দোলনের সময় মোতায়েন করা হয়েছিল ৯৩ কোম্পানি। সেদিক থেকে বলতে গেলে শনিবারের (১০ অক্টোবর) বিক্ষোভে জুলাইয়ের দ্বিগুণের বেশি এবং কৃষক আন্দোলনের প্রায় চারগুণ সিএপিএফ সদস্য মোতায়েনের সিদ্ধান্ত এসেছে। বিভিন্ন সূত্রমতে, দিল্লির সীমান্তজুড়ে শক্ত নজরদারি করা হচ্ছে।

পুলিশ নয়াদিল্লির সব মেট্রোস্টেশন ও প্রয়োজন অনুযায়ী সব মার্কেটও বন্ধ করে দিতে পারে বলে জানা গেছে।

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঘিরে কয়েক স্তরের ব্যারিকেডের পরিকল্পনা রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, পুরো রাজধানীজুড়েই সচল থাকবে ক্যামেরার ফেস রেকগনিশন নজরদারি।

এ সময় জরুরি অবস্থায় আদেশ জারির ক্ষমতাও দেওয়া থাকবে ম্যাজিস্ট্রেটদের হাতে। বিক্ষোভের সময় পূর্ণ সতর্ক অবস্থানে থাকার জন্য উত্তরপ্রদেশ ও হরিয়ানাসহ পার্শ্ববর্তী প্রদেশগুলোকে বলা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সিজেপির মুখপাত্র সৌরভ দাস প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে সারা দেশে নতুন বিক্ষোভের ডাক দেন। যন্তর-মন্তরে শুরু হতে যাওয়া এ বিক্ষোভের সময় যেন কারও নিরাপত্তা বিঘ্নিত না হয়, সে বিষয়গুলো লক্ষ রাখা হবে বলে জানান তিনি।

সূত্র: এনডিটিভি

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ

বিস্তারিত কমেন্টে