বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ | ২২ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৩৮:৩০
শিরোনাম
● প্রাক্তন দুই স্ত্রীর প্রশংসায় বেন অ্যাফ্লেক ● স্ত্রী-সন্তানদের মধ্যে মৃত ব্যক্তির সম্পত্তি যেভাবে ভাগ করতে হয় ● টাকার জন্য সিনেমায় কত কী করতে হয়: কৌশানী ● ঢাকাকে ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করতে চায় ইন্দোনেশিয়া ● প্রবাসীদের ঋণ ও বিনিয়োগে থাকছে বড় সুবিধা ● ধেয়ে আসছে এল নিনো—মহাপ্রলয়ের শঙ্কা, স্থায়ী হবে কতদিন? ● চাটমোহরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা ● চট্টগ্রামে জ্যেষ্ঠ সাংবাদিকে শীর্ষ সন্ত্রাসী বগার হুমকি বিএমইউজে’র নিন্দা ও প্রতিবাদ ● উচ্ছেদকৃত মাদকের আড্ডায় এক মাসে হবে খেলার মাঠ: ডিএসসিসি প্রশাসক ● রমজানে বাজারে কোনো সংকট হবে না: বাণিজ্যমন্ত্রী ● প্রাক্তন দুই স্ত্রীর প্রশংসায় বেন অ্যাফ্লেক ● স্ত্রী-সন্তানদের মধ্যে মৃত ব্যক্তির সম্পত্তি যেভাবে ভাগ করতে হয় ● টাকার জন্য সিনেমায় কত কী করতে হয়: কৌশানী ● ঢাকাকে ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করতে চায় ইন্দোনেশিয়া ● প্রবাসীদের ঋণ ও বিনিয়োগে থাকছে বড় সুবিধা ● ধেয়ে আসছে এল নিনো—মহাপ্রলয়ের শঙ্কা, স্থায়ী হবে কতদিন? ● চাটমোহরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা ● চট্টগ্রামে জ্যেষ্ঠ সাংবাদিকে শীর্ষ সন্ত্রাসী বগার হুমকি বিএমইউজে’র নিন্দা ও প্রতিবাদ ● উচ্ছেদকৃত মাদকের আড্ডায় এক মাসে হবে খেলার মাঠ: ডিএসসিসি প্রশাসক ● রমজানে বাজারে কোনো সংকট হবে না: বাণিজ্যমন্ত্রী

বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৪:১৮
শেয়ার: mail
বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিট বিদ্যুৎ উৎপাদনের একেবারে দ্বারপ্রান্তে। ইউনিট-১-এর পরবর্তী ধাপ বি-টু বা ক্রিটিক্যালিটিতে যাওয়ার জন্য এখন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বাডরা) অনুমতির অপেক্ষা করছে কর্তৃপক্ষ।

এ ধাপে প্রথমবারের মতো চুল্লিতে স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পারমাণবিক বিভাজন শুরু হবে। এর মাধ্যমে ধাপে ধাপে চুল্লিতে স্থায়ী ও নিরাপদভাবে তাপশক্তি উৎপাদনের প্রক্রিয়া শুরু হবে, যা পরবর্তী সময়ে বিদ্যুৎ উৎপাদনে রূপ নেবে। এর আগে ইউনিটটির প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।

দেশে বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিংয়ের কারণে জনভোগান্তির মধ্যে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন নিয়ে মানুষের আগ্রহও বাড়ছে। কবে নাগাদ এ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ আসবে—এখন সেটিই বড় প্রশ্ন।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশনা অনুযায়ী, রাশিয়ার সহযোগিতায় নির্মিত প্রকল্পটির প্রথম ইউনিটের স্টেজ বি-ওয়ান মোটামুটি সফলভাবে সম্পন্ন হয়েছে। সর্বশেষ স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভ পরীক্ষার জটিলতাও কাটিয়ে ওঠা হয়েছে।

এর পরের ধাপ হলো বি-টু। এ পর্যায়ে প্রাথমিক অপারেশনের জন্য পারমাণবিক চুল্লিকে প্রস্তুত করা হয়। এরপর ক্রিটিক্যালিটি পর্যায়ে গিয়ে চুল্লিতে স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন শুরু করা হয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ড. মো. কবির হোসেন বলেন, ‘আমরা বাডরাকে সব কাগজপত্র জমা দিয়েছি। তাদের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি পাওয়ার পর আমরা পরবর্তী ধাপে এগিয়ে যাব। আগের সব কাজ এখন সম্পূর্ণ। বাডরার পারমিশন পেলেই ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্যায়ে (বি-টু) প্রবেশ করব।’

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রূপপুরের প্রয়োজনীয় নথিপত্র পর্যালোচনা করে ইতিবাচক মনোভাব দেখিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। পাশাপাশি রূপপুর থেকে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহের জন্য নির্ধারিত আটটি সঞ্চালন লাইন নির্মাণের কাজও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

প্রথম ইউনিট ধাপে ধাপে পরীক্ষামূলক কার্যক্রম শেষ করে উৎপাদনসক্ষমতার নির্ধারিত পর্যায়ে পৌঁছানোর পর জাতীয় সঞ্চালন লাইনে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর

বিস্তারিত কমেন্টে