বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:২৬:১৫
শিরোনাম
● ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ● রাশমিকা রোজ আমাকে ১৫ বার ‘ভালোবাসি’ বলে: বিজয় ● নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট ● প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী ● নাসিরনগরে সহপাঠীদের সঙ্গে খেলাধুলার পর অসুস্থ, স্কুলেই প্রাণ গেল শিশুর ● প্রশাসনিক জটিলতায় রুহিয়ায় বন্ধ নামজারি, চরম ভোগান্তিতে হাজারো মানুষ ● পাবিপ্রবির ১১ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক ● সকালে হাসিমুখে স্কুলে গিয়ে আর ফিরল না কুলসুমা, ফিরল নিথর দেহ ● প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য ● এবিসি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারসহ তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ● ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ● রাশমিকা রোজ আমাকে ১৫ বার ‘ভালোবাসি’ বলে: বিজয় ● নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট ● প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী ● নাসিরনগরে সহপাঠীদের সঙ্গে খেলাধুলার পর অসুস্থ, স্কুলেই প্রাণ গেল শিশুর ● প্রশাসনিক জটিলতায় রুহিয়ায় বন্ধ নামজারি, চরম ভোগান্তিতে হাজারো মানুষ ● পাবিপ্রবির ১১ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক ● সকালে হাসিমুখে স্কুলে গিয়ে আর ফিরল না কুলসুমা, ফিরল নিথর দেহ ● প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য ● এবিসি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারসহ তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

নাসিরনগরে সহপাঠীদের সঙ্গে খেলাধুলার পর অসুস্থ, স্কুলেই প্রাণ গেল শিশুর

মো. শরীফ উদ্দিন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
মো. শরীফ উদ্দিন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১১:২৭
শেয়ার: mail
নাসিরনগরে সহপাঠীদের সঙ্গে খেলাধুলার পর অসুস্থ, স্কুলেই প্রাণ গেল শিশুর

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিদ্যালয়ে হঠাৎ অসুস্থ হয়ে কুলসুম আক্তার (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের নাসিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

নিহত কুলসুম আক্তার নাসিরপুর গ্রামের সৌদি আরবপ্রবাসী মো. জয়নাল মিয়ার মেয়ে। সে নাসিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

বিদ্যালয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়িতে খাবার প্রস্তুত না থাকায় কুলসুম মুড়ি ও চা খেয়ে বিদ্যালয়ে যায়। বিদ্যালয়ে পৌঁছে সহপাঠীদের সঙ্গে কিছুক্ষণ খেলাধুলা করার পর টিউবওয়েল থেকে পানি পান করে। পরে দোতলায় ওঠার সময় হঠাৎ মাথা ঘুরে মাটিতে পড়ে যায়।

সহপাঠীরা বিষয়টি দেখতে পেয়ে তাকে দ্রুত নিচে নামিয়ে আনে। এ সময় তার মাথায় পানি দেওয়া হয়। কিছুক্ষণ পর শ্বাসকষ্ট দেখা দিলে শিক্ষক ও স্বজনেরা দ্রুত তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিকুল ইসলাম জানান, শিশুটিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। প্রাথমিকভাবে হৃদ্‌যন্ত্র পরীক্ষা করে কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি। তাই তাৎক্ষণিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৭ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

নাসিরনগরে সহপাঠীদের সঙ্গে খেলাধুলার পর অসুস্থ, স্কুলেই প্রাণ গেল শিশুর

বিস্তারিত কমেন্টে