বাংলাদেশ ০৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের হাইফায় ২ জনের মরদেহ উদ্ধার, আরও নিখোঁজ

ইসরায়েলের হাইফা শহরে ইরান থেকে নিক্ষিপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) ইসরায়েলি উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মৃতদেহ উদ্ধার করেছেন।

ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানায়, নিহতরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে ছিলেন। আরও দুজনকে উদ্ধারের চেষ্টা চলছে। হামলায় হাইফার একটি আবাসিক ছয়তলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভবন ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে।

আল–জাজিরার খবরে বলা হয়েছে, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত উদ্ধার ও তল্লাশি কার্যক্রম অব্যাহত আছে। এছাড়া হাইফায় আরও নতুন করে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে এবং উদ্ধারকর্মীরা সেখানে তৎপর।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান ও আল–জাজিরা

kalprakash.com/SS

সোমবার, ৬ এপ্রিল ২০২৬

জনপ্রিয় সংবাদ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের হাইফায় ২ জনের মরদেহ উদ্ধার, আরও নিখোঁজ

প্রকাশিত: ০২:২২:৫৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬