বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:৪৩:০৯
শিরোনাম
● ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ● রাশমিকা রোজ আমাকে ১৫ বার ‘ভালোবাসি’ বলে: বিজয় ● নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট ● প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী ● নাসিরনগরে সহপাঠীদের সঙ্গে খেলাধুলার পর অসুস্থ, স্কুলেই প্রাণ গেল শিশুর ● প্রশাসনিক জটিলতায় রুহিয়ায় বন্ধ নামজারি, চরম ভোগান্তিতে হাজারো মানুষ ● পাবিপ্রবির ১১ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক ● সকালে হাসিমুখে স্কুলে গিয়ে আর ফিরল না কুলসুমা, ফিরল নিথর দেহ ● প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য ● এবিসি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারসহ তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ● ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ● রাশমিকা রোজ আমাকে ১৫ বার ‘ভালোবাসি’ বলে: বিজয় ● নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট ● প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী ● নাসিরনগরে সহপাঠীদের সঙ্গে খেলাধুলার পর অসুস্থ, স্কুলেই প্রাণ গেল শিশুর ● প্রশাসনিক জটিলতায় রুহিয়ায় বন্ধ নামজারি, চরম ভোগান্তিতে হাজারো মানুষ ● পাবিপ্রবির ১১ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক ● সকালে হাসিমুখে স্কুলে গিয়ে আর ফিরল না কুলসুমা, ফিরল নিথর দেহ ● প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য ● এবিসি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারসহ তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

উত্তরাখণ্ডে ৫.১ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিসহ বিশাল এলাকা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১০:৩৬
শেয়ার: mail
উত্তরাখণ্ডে ৫.১ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিসহ বিশাল এলাকা

ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় ৫.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার রাতে আঘাত হানা এই ভূমিকম্পের কম্পন দিল্লি ও আশপাশের এলাকাতেও অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১০টা ২৩ মিনিট ১৩ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে বলে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে। এর উৎপত্তিস্থল ছিল চামোলিতে, ভূপৃষ্ঠ থেকে ১৩ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের কম্পন দিল্লি-এনসিআরসহ উত্তর ভারতের বিভিন্ন এলাকায় অনুভূত হয়। কম্পন অনুভূত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অভিজ্ঞতা জানাতে থাকেন অনেকে। দিল্লির বিভিন্ন এলাকার বাসিন্দারাও ঘরের আসবাব নড়াচড়া করার কথা জানিয়েছেন।

ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নানা প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে বিভিন্ন সিনেমা ও সিরিজের দৃশ্য এবং জিআইএফ শেয়ার করে নিজেদের প্রতিক্রিয়া জানান।

এদিকে একই দিনে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের নগাঁও জেলায় ৪.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এনসিএসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোর ৪টা ২৩ মিনিট ৪৭ সেকেন্ডে আঘাত হানা ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৩ কিলোমিটার গভীরে।

আসামের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নগাঁওয়ের ২৬.৪২৮ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯৩.০৬০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। তাৎক্ষণিকভাবে ওই ভূমিকম্পেও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তবে ভারতের কিছু সংবাদমাধ্যমে ভূমিকম্পটির মাত্রা ৪.৯ বলে উল্লেখ করা হয়েছে।

সূত্র: রয়টার্স

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৭ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

উত্তরাখণ্ডে ৫.১ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিসহ বিশাল এলাকা

বিস্তারিত কমেন্টে