বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:১৫:০১
শিরোনাম
● ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ● রাশমিকা রোজ আমাকে ১৫ বার ‘ভালোবাসি’ বলে: বিজয় ● নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট ● প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী ● নাসিরনগরে সহপাঠীদের সঙ্গে খেলাধুলার পর অসুস্থ, স্কুলেই প্রাণ গেল শিশুর ● প্রশাসনিক জটিলতায় রুহিয়ায় বন্ধ নামজারি, চরম ভোগান্তিতে হাজারো মানুষ ● পাবিপ্রবির ১১ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক ● সকালে হাসিমুখে স্কুলে গিয়ে আর ফিরল না কুলসুমা, ফিরল নিথর দেহ ● প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য ● এবিসি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারসহ তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ● ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ● রাশমিকা রোজ আমাকে ১৫ বার ‘ভালোবাসি’ বলে: বিজয় ● নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট ● প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী ● নাসিরনগরে সহপাঠীদের সঙ্গে খেলাধুলার পর অসুস্থ, স্কুলেই প্রাণ গেল শিশুর ● প্রশাসনিক জটিলতায় রুহিয়ায় বন্ধ নামজারি, চরম ভোগান্তিতে হাজারো মানুষ ● পাবিপ্রবির ১১ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক ● সকালে হাসিমুখে স্কুলে গিয়ে আর ফিরল না কুলসুমা, ফিরল নিথর দেহ ● প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য ● এবিসি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারসহ তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

প্রযুক্তির ভবিষ্যৎ মোকাবিলায় শিক্ষার্থীদের যে পরামর্শ দিলেন বাউয়েট উপাচার্য

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১০:৩২
শেয়ার: mail
প্রযুক্তির ভবিষ্যৎ মোকাবিলায় শিক্ষার্থীদের যে পরামর্শ দিলেন বাউয়েট উপাচার্য

নাটোরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে (বাউয়েট) আইইইই বাউয়েট স্টুডেন্ট ব্রাঞ্চের উদ্যোগে আইইইই দিবস ২০২৬ উদ্‌যাপিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বাউয়েট প্যানোরমা ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রকৌশল শিক্ষায় গবেষণা, উদ্ভাবন, পেশাগত দক্ষতা, নৈতিকতা এবং জীবনব্যাপী শিক্ষার গুরুত্বের ওপর জোর দেন। একই সঙ্গে দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিনির্ভর বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় দক্ষতা অর্জনের জন্য শিক্ষার্থীদের আইইইইর বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানের অংশ হিসেবে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির বাংলাদেশ-ইন্ডিয়া পাওয়ার ট্রান্সমিশন সেন্টারের নির্বাহী প্রকৌশলী মো. শাখাওয়াত হোসাইন উচ্চ ভোল্টেজ সরাসরি বিদ্যুৎ প্রবাহ আন্তঃসংযোগের মাধ্যমে বাংলাদেশে আন্তঃসীমান্ত বিদ্যুৎ আমদানি: প্রযুক্তি, পরিচালনা ও জাতীয় গ্রিডে সংযুক্তি শীর্ষক একটি কারিগরি সেমিনার পরিচালনা করেন। তাঁর উপস্থাপনায় আধুনিক বিদ্যুৎ সঞ্চালন প্রযুক্তি, আন্তঃদেশীয় বিদ্যুৎ আমদানি এবং বাংলাদেশের জাতীয় বিদ্যুৎ ব্যবস্থায় এসব প্রযুক্তির প্রয়োগ সম্পর্কে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ধারণা লাভ করেন।

অপর একটি সেশনে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সাবেক সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর প্রকৌশলী মো. শেখ শাদী ডিগ্রির গণ্ডি পেরিয়ে: প্রকৌশল শিক্ষা ও শিল্পখাতের মধ্যে সেতুবন্ধন শীর্ষক সেমিনার পরিচালনা করেন। তিনি একাডেমিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা ও পেশাগত যোগ্যতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন। এ সময় তিনি যোগাযোগ দক্ষতা, দলগত কাজ, নেতৃত্ব, পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর সক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং ধারাবাহিকভাবে শেখার ওপর গুরুত্বারোপ করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি আমন্ত্রিত বক্তাদের মূল্যবান জ্ঞান ও পেশাগত অভিজ্ঞতা শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে সফলভাবে অনুষ্ঠান আয়োজনের জন্য আইইইই বাউয়েট স্টুডেন্ট ব্রাঞ্চ, এর শিক্ষক উপদেষ্টা, শিক্ষার্থী স্বেচ্ছাসেবক, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ এবং সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি আমন্ত্রিত বক্তাদের হাতে ক্রেস্ট তুলে দেন এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইইই বিভাগের শিক্ষার্থী ফারহান ও তুলি।

এ সময় উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক ও ভারপ্রাপ্ত ট্রেজারার কর্নেল হ্লা হেন মং পিবিজিএমএস (অব.), রেজিস্ট্রার কর্নেল দেওয়ান মো. লিয়াকত আলী (অব.), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, ইইই বিভাগের অধ্যাপক ড. মো. ওসমান গণি, বিভাগীয় প্রধানেরা, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তারা এবং শিক্ষার্থীরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৭ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

প্রযুক্তির ভবিষ্যৎ মোকাবিলায় শিক্ষার্থীদের যে পরামর্শ দিলেন বাউয়েট উপাচার্য

বিস্তারিত কমেন্টে