মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:০৮:০৬
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

নাটোরে ৫০ বক জবাই, তিন পাখিশিকারির কারাদণ্ড

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৫:১২
শেয়ার: mail
নাটোরে ৫০ বক জবাই, তিন পাখিশিকারির কারাদণ্ড

নাটোরের সিংড়ায় শিকার করে ৫০টি বকপাখি জবাইয়ের অপরাধে তিন পাখিশিকারিকে দুই মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় পাখি শিকারে সহযোগিতার অপরাধে আরও দুজনকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার ডাহিয়া ইউনিয়নের আয়েশ গ্রামে অভিযান চালিয়ে এ দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

জানা গেছে, বর্ষা মৌসুমের শেষ দিকে চলনবিলে পাখিশিকারিদের তৎপরতা বেড়ে যায়। এরই ধারাবাহিকতায় একটি চক্র চলনবিল থেকে পাখি শিকার করে সেগুলো জবাইয়ের পর বস্তায় ভরে গোপনে পৌর শহরের পারসিংড়া বেদেপল্লিতে বিক্রি করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা উপজেলার আয়েশ গ্রামে অভিযান চালান। এ সময় পাখি কেনাবেচার সময় পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়। পরে উপজেলা প্রশাসনকে খবর দেওয়া হলে ইউএনও আব্দুল্লাহ আল রিফাত ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালত পাখি শিকারের অপরাধে পাকুরিয়া গ্রামের জনাব আলী, বিলপাকুরিয়া গ্রামের কাহার ও একই গ্রামের লিটনকে দুই মাস করে কারাদণ্ড দেন।

এ ছাড়া পাখি শিকারে সহযোগিতার অপরাধে পারসিংড়া বেদেপল্লির ভ্যানচালক আবু হানিফকে ৭ হাজার টাকা এবং বিলপাকুরিয়া গ্রামের হোসেন আলীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জব্দ করা জবাই করা ৫০টি বকপাখি পরে মাটিতে পুঁতে ফেলা হয়।

অভিযানের সময় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

নাটোরে ৫০ বক জবাই, তিন পাখিশিকারির কারাদণ্ড

বিস্তারিত কমেন্টে