দেশের বাজারে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। অক্টোবর মাসের জন্য নতুন দাম ঘোষণা করেছে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
আজ রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অটোগ্যাসের দাম বাড়িয়ে লিটারপ্রতি করা হয়েছে ৮৪ টাকা, যা আগে ছিল ৭৩ টাকা ৯ পয়সা। বিইআরসি জানিয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই দাম বলবৎ থাকবে।
এদিকে এলপিজির ১২ কেজির সিলিন্ডারের দাম বেড়েছে ২৫২ টাকা। নতুন দাম অনুযায়ী, এখন থেকে প্রতি সিলিন্ডার কিনতে হবে ১ হাজার ৮৩৭ টাকায়।
kalprakash.com/IM