মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৩ জমাদিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:৩১:০১
শিরোনাম
● কিশোরগাড়ী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী জাকির হোসেন লিটন ● নজরুল বর্ষ উপলক্ষে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাস নিয়ে পাঠচক্র ● ইবির পঞ্চম সমাবর্তনের ফি কমানোর দাবি শিক্ষার্থীদের ● প্রথমবারের মতো আন্তর্জাতিক ইরাসমাস প্লাস সম্মেলনে অংশ নিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় ● নিষিদ্ধ ঘোষিত আ. লীগের সাবেক এমপি প্রার্থী বুদু আটক ● পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাব, দাবি থেকে অনেক কম: শ্রমিক প্রতিনিধি ● ঈশ্বরদীতে বিএনপির মিছিলে হামলা-গুলির অভিযোগ, আহত ৫ ● বন্যা পুনর্গঠনে নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ভারতের, সই ৮ চুক্তি ● কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন ● নিষেধাজ্ঞা উপেক্ষা করে এনভিডিয়ার উন্নত চিপ সংগ্রহে দুই বছর ধরে চীনের গোয়েন্দা তৎপরতা ● কিশোরগাড়ী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী জাকির হোসেন লিটন ● নজরুল বর্ষ উপলক্ষে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাস নিয়ে পাঠচক্র ● ইবির পঞ্চম সমাবর্তনের ফি কমানোর দাবি শিক্ষার্থীদের ● প্রথমবারের মতো আন্তর্জাতিক ইরাসমাস প্লাস সম্মেলনে অংশ নিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় ● নিষিদ্ধ ঘোষিত আ. লীগের সাবেক এমপি প্রার্থী বুদু আটক ● পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাব, দাবি থেকে অনেক কম: শ্রমিক প্রতিনিধি ● ঈশ্বরদীতে বিএনপির মিছিলে হামলা-গুলির অভিযোগ, আহত ৫ ● বন্যা পুনর্গঠনে নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ভারতের, সই ৮ চুক্তি ● কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন ● নিষেধাজ্ঞা উপেক্ষা করে এনভিডিয়ার উন্নত চিপ সংগ্রহে দুই বছর ধরে চীনের গোয়েন্দা তৎপরতা

নাটোরে অনলাইন প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৭:০৩
শেয়ার: mail
নাটোরে অনলাইন প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

নাটোরের লালপুরে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে অর্থ আত্মসাৎকারী একটি প্রতারক চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়। শুক্রবার (২ অক্টোবর) রাতে উপজেলার মনিহারপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার মনিহারপুর দক্ষিণপাড়া গ্রামের রয়াজ আলীর ছেলে মোমিন আলী (২৫), একই গ্রামের মিন্টু আলীর ছেলে শিহাব উদ্দিন (১৯) এবং রাজশাহীর বাঘা উপজেলার সুলতানপুর গ্রামের নাজিম উদ্দিন সরদারের ছেলে জাহাঙ্গীর আলম (২৬)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১টার দিকে পুলিশের একটি দল মনিহারপুর দক্ষিণপাড়া গ্রামের মোমিন আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় ঘরের ভেতর থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমোর মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে আইডি হ্যাকিং এবং বিভিন্ন কৌশলে মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করে আসছিল।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে লালপুর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতরা অনলাইন প্রতারক চক্রের সক্রিয় সদস্য। শনিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। সাইবার অপরাধ ও অনলাইন প্রতারণা দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৪ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

নাটোরে অনলাইন প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে