বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:২০:৪৮
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

কিয়েভে গুরুত্বপূর্ণ সেতুতে রাশিয়ার হামলা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৬:০৪
শেয়ার: mail
কিয়েভে গুরুত্বপূর্ণ সেতুতে রাশিয়ার হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভের গুরুত্বপূর্ণ সেতুতে রাশিয়া হামলা চালিয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র। দেশটির অবকাঠামোর ওপর ধারাবাহিক হামলার সর্বশেষ এ ঘটনায় রাজধানীতে যান চলাচলে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়।

আজ শনিবার (৩ অক্টোবর) ড্রোন হামলার সতর্কতার পর নর্দার্ন ব্রিজে এই হামলা হয়। এর একদিন আগে সাউদার্ন ব্রিজেও হামলা হয়েছিল।

নগর কর্মকর্তারা জানান, এসব হামলা কিয়েভকে তছনছ করে দিচ্ছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের মধ্য দিয়ে শুরু হওয়া এই দীর্ঘস্থায়ী সংঘাত মূলত পূর্বাঞ্চলের স্থলযুদ্ধকে কেন্দ্র করে চলছে। ফ্রন্টলাইনের কাছাকাছি এলাকাগুলোর তুলনায় কিয়েভ এতদিন অপেক্ষাকৃত কম ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, নর্দার্ন ব্রিজে হামলা হয়েছে। তিনি আরও জানান, জরুরি পরিষেবার কর্মীরা ঘটনাস্থলের দিকে যাচ্ছেন।

পরবর্তী এক আপডেটে ক্লিৎসকো জানান, হামলায় সেতুর সড়কের অংশ ও ট্রলিবাসের বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, এই মুহূর্তে সেতুটির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যান চলাচল বন্ধ রয়েছে।

এর আগে দনিপ্রো নদীর ওপর থাকা একাধিক সেতুতে হামলা হয়েছে। এসব সেতু কিয়েভের পূর্ব ও পশ্চিম অংশকে সংযুক্ত করে নির্মিত।

সূত্র: বাসস

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৩ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

কিয়েভে গুরুত্বপূর্ণ সেতুতে রাশিয়ার হামলা

বিস্তারিত কমেন্টে