বাংলাদেশ ০৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

গুমকারীদের বিচারে আরও কঠোর আইন আনা হবে: আইনমন্ত্রী আসাদুজ্জামান

ছবিঃসংগৃহীত

আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, গুমের দায়ে যারা দোষী তাদের বিচারে আরও কঠোর আইন প্রণয়ন করা হবে, যাতে তারা আইনের ফাঁকফোকর ব্যবহার করে বেরিয়ে যেতে না পারে। রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদে জামায়াতের এমপি ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম (আরমান)-এর প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, গুমের শিকাররা কেউ তার স্বজন, কেউ প্রতিবেশী, কেউ ভাই, কেউ দেশের মানুষ। যারা সংসদে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, তারা আইনগুলো ভালোভাবে দেখেননি। গুম প্রতিকার ও প্রতিরোধ আইন এবং মানবাধিকার কমিশন আইনকে আইনগত রূপ দিলে গুমের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে অবিচার হবে। এছাড়া আইসিটি অ্যাক্টে মৃত্যুদণ্ডের বিধান থাকায় গুমের বিচার কার্যকর করা সম্ভব।

তিনি আরও বলেন, “আমরা সংসদে আরও সুনির্দিষ্টভাবে বিল আনবো, যাতে অপরাধীরা কোনোভাবেই ছাড়তে না পারে। গুম আইন ও আইসিটি অ্যাক্টে যে সাজার কথা বলা হয়েছে, দুইটির মধ্যে কোনো সংঘর্ষ থাকবে না তা যাচাই-বাছাই করা হবে।”

এর আগে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ব্যারিস্টার আরমান সংসদে আবেগঘন ভাষণে বলেন, গুমের শিকার হয়ে তারা অন্ধকার ঘরে মৃত্যুর প্রহর গুনেছেন। অনেকেই মারা গেছেন, কিন্তু কিছু ভাগ্যবান বেঁচে ফিরেছেন। তিনি জানান, গুম প্রতিকার ও মানবাধিকার আইনগুলো বাতিলের সুপারিশ নিয়ে যারা কথা বলছেন, তারা গুমের ভুক্তভোগী নন এবং এই আইনগুলো বাতিল করা উচিত নয়।

আইনমন্ত্রী ও গুমভুক্তদের বক্তব্যে সংসদে এ বিষয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে সরকার।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

গুমকারীদের বিচারে আরও কঠোর আইন আনা হবে: আইনমন্ত্রী আসাদুজ্জামান

প্রকাশিত: ০৬:৪৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬