রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ | ১৮ আশ্বিন, ১৪৩৩ | ২১ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৮:৪৯:৩৯
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

মিঠাপুকুরে মিথ্যা চুরির অপবাদে টাকা দাবি, অভিযোগে প্রবাসীর সংবাদ সম্মেলন

মো. রাখিবুল হাসান রাখিব, মিঠাপুকুর প্রতিনিধি
মো. রাখিবুল হাসান রাখিব, মিঠাপুকুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৬:৪১
শেয়ার: mail
মিঠাপুকুরে মিথ্যা চুরির অপবাদে  টাকা দাবি, অভিযোগে প্রবাসীর সংবাদ সম্মেলন

রংপুরের মিঠাপুকুরে মিথ্যা চুরির অপবাদ দিয়ে সামাজিকভাবে হেয় করা, মেয়ের বিয়েতে বিঘ্ন সৃষ্টি এবং দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন প্রবাসী রফিকুল ইসলাম ওরফে বাবলু মিয়া (৪২)।

রফিকুল ইসলাম ওরফে বাবলু দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে প্রবাসে থাকেন। নিজের মেয়ের বিয়ে উপলক্ষে তিনি তিন মাসের ছুটিতে বাড়িতে এসেছেন। তিনি উপজেলার ১০ নম্বর বালুয়া মাসুমপুর ইউনিয়নের বুজরুক সন্তোষপুর গ্রামের আব্দুল বাতেনের ছেলে।

সংবাদ সম্মেলনে রফিকুল ইসলাম জানান, গত ২১ সেপ্টেম্বর সকালে বাবার পুরোনো দোকানঘর দেখতে গিয়ে পাশের দোকানের বারান্দা থেকে একটি লাইট খুলে নিজের দোকানঘরে লাগান। পরে অসাবধানতাবশত লাইটটি যথাস্থানে রাখতে ভুলে যান। এর কয়েকদিন পর, ২৭ সেপ্টেম্বর রাতে বাজারের পাশের দুটি দোকানে চুরির ঘটনা ঘটে। এরপর তাকে ওই চুরির সঙ্গে জড়িত বলে বিভিন্নজনের কাছে অপপ্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তার দাবি, এ ঘটনায় তার সামাজিক ও পারিবারিক সম্মান ক্ষুণ্ন হচ্ছে এবং মেয়ের বিয়েতেও নেতিবাচক প্রভাব পড়ছে।

এ ছাড়া ২৯ সেপ্টেম্বর রাতে তার বাবা আব্দুল বাতেনকে স্থানীয়ভাবে একটি বৈঠকে ডেকে নিয়ে দুই লাখ টাকা দাবি, ভয়ভীতি প্রদর্শন এবং ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন রফিকুল ইসলাম। টাকা না দিলে আরও অপপ্রচার ও ক্ষতির হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন।

এ ঘটনায় বাধ্য হয়ে মিঠাপুকুর থানায় লিখিত অভিযোগ করেছেন রফিকুল ইসলাম ওরফে বাবলু। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৩ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

মিঠাপুকুরে মিথ্যা চুরির অপবাদে টাকা দাবি, অভিযোগে প্রবাসীর সংবাদ সম্মেলন

বিস্তারিত কমেন্টে