মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৮:৫৩:৩৯
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

পুলিশের পদোন্নতি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ডিআইজি

সোহাগ আরেফিন
সোহাগ আরেফিন
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৩:১৯
শেয়ার: mail
পুলিশের পদোন্নতি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ডিআইজি

বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করতে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

আজ শুক্রবার (২ অক্টোবর) সকালে পাহাড়তলী কলেজ কেন্দ্রে এএসআই (নিরস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) পদে অনুষ্ঠিত বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষা পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী পরীক্ষার সার্বিক পরিবেশ, আসন বিন্যাস ও পরীক্ষা পরিচালনা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্ধারিত নিয়ম যথাযথভাবে অনুসরণ করে পরীক্ষা সম্পন্নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির তত্ত্বাবধানে কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও রাঙামাটিতে এ বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। চলতি ২০২৬ সালে চট্টগ্রাম রেঞ্জাধীন জেলা ও ইউনিটগুলোতে কনস্টেবল ও নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) পদে ৫ হাজার ২২২ জন এবং এএসআই (নিরস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) পদে ৯০০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

পরিদর্শনকালে চট্টগ্রাম রেঞ্জ ও পুলিশ হেডকোয়ার্টার্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

পুলিশের পদোন্নতি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ডিআইজি

বিস্তারিত কমেন্টে