ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রুহিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন প্রতিষ্ঠানটির সিনিয়র সহকারী শিক্ষক মো. মকসেদ আলী। গত ২৯ সেপ্টেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে বিদায়ী প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নানের স্থলাভিষিক্ত হন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টি বর্তমানে জাতীয়করণের প্রক্রিয়াধীন রয়েছে। এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া চলমান থাকা অবস্থাতেই নতুন দায়িত্ব গ্রহণ করলেন মো. মকসেদ আলী।
নতুন প্রধান শিক্ষককে শুভেচ্ছা জানিয়ে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, তাঁর অভিজ্ঞ নেতৃত্বে প্রতিষ্ঠানের শিক্ষার মান ও সার্বিক পরিবেশ আরও উন্নত হবে এবং বিদ্যালয় জাতীয়করণের কাজ সফলভাবে সম্পন্ন হবে।
kalprakash.com/IM