রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ | ১৮ আশ্বিন, ১৪৩৩ | ২১ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৮:৫৯:৪৪
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

লাইসেন্সে ৪০, মজুত ২,০৪২ সিলিন্ডার—চিতলমারীতে মালিকের কারাদণ্ড

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৩
শেয়ার: mail
লাইসেন্সে ৪০, মজুত ২,০৪২ সিলিন্ডার—চিতলমারীতে মালিকের কারাদণ্ড

লাইসেন্স অনুযায়ী গ্যাস সিলিন্ডার রাখার অনুমতি ছিল মাত্র ৪০টির। কিন্তু একটি প্রতিষ্ঠানে পাওয়া গেল ২ হাজার ৪২টি সিলিন্ডার। এর মধ্যে আবার বেশ কিছু সিলিন্ডারের মেয়াদ শেষ হয়েছে ২০২২ ও ২০২৪ সালেই। এ ঘটনায় বাগেরহাটের চিতলমারীতে মেসার্স রোহা এন্টারপ্রাইজের মালিক মো. রিয়াদ মুন্সিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে চিতলমারী উপজেলা মোড় এলাকায় প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির তথ্যের ভিত্তিতে সেখানে গিয়ে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তার।

অভিযানে ২ হাজার ৪২টি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়। এর মধ্যে ১৭৪টি পূর্ণ এবং ১ হাজার ৮৬৮টি খালি সিলিন্ডার। জব্দ করা সিলিন্ডারগুলোর আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৮১ হাজার ২০০ টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ইউএনও খাদিজা আক্তার বলেন, লাইসেন্স অনুযায়ী রোহা এন্টারপ্রাইজে ৪০টি গ্যাস সিলিন্ডার মজুত রাখার অনুমতি রয়েছে। কিন্তু সেখানে এর চেয়ে বহুগুণ বেশি সিলিন্ডার পাওয়া যায়। এত বিপুল পরিমাণ সিলিন্ডার মজুত রাখার বিষয়ে প্রতিষ্ঠানটির মালিক সঠিক ব্যাখ্যা দিতে পারেননি।

তিনি বলেন, জব্দ করা সিলিন্ডারের মধ্যে অনেকগুলোর মেয়াদ ২০২২ ও ২০২৪ সালে শেষ হয়েছে। এসব সিলিন্ডারে সরাসরি কোম্পানি থেকে গ্যাস নেওয়ার কথা থাকলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বাইরে থেকে রিফিল করানো হতো।

ইউএনও আরও জানান, অতিরিক্ত সিলিন্ডার মজুত এবং বেআইনি কর্মকাণ্ডের কারণে পেট্রোলিয়াম আইন-২০১৬-এর ২০(১) ধারায় রিয়াদ মুন্সিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনুমোদিত ৪০টি সিলিন্ডার ছাড়া বাকি সব সিলিন্ডার জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

চিতলমারী থানার ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ বলেন, জব্দ করা সিলিন্ডারগুলো থানায় সংরক্ষণ করা হয়েছে। সাজা পরোয়ানামূলে রিয়াদ মুন্সিকে জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম আশরাফ, থানার এসআই সুজয় এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. আব্দুল ওয়াদুদ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

লাইসেন্সে ৪০, মজুত ২,০৪২ সিলিন্ডার—চিতলমারীতে মালিকের কারাদণ্ড

বিস্তারিত কমেন্টে